জনপদ

লক্ষ্মীপুরে দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে ‘লাদেন’ মাসুম নিহত

লক্ষ্মীপুরে দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত লাদেন মাসুম. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী ও হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৮টি মামলার আসামী মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ জানায় রাত ৩টার দিকে স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে সন্ত্রাসী মাসুম নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্টুজ , ১১টি কার্টুজের খোসা ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়।

নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিযে যায়। এসময় বাগানে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে স্থানীয়রা লাশটি শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের বলে সনাক্ত করে।

ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

 

বিষয়:আসামি গুলিবিদ্ধ লাশ উদ্ধার পুলিশ লক্ষ্মীপুর শীর্ষ সন্ত্রাসী হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…