জনপদ

লক্ষ্মীপুরে ‘বিয়ের প্রলোভনে’ মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

একজন নারী মুখ ঢেকে হাত দিয়ে রক্ষা করছেন, বজ্রপাতের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্র আঁটুনি ফস্কা গেরো? শীতল বাতাসে একজন নারী মুখ ঢেকে রক্ষা করছেন, বজ্রপাতের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

৮ম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নোয়াখালীর সুধারাম থানার ইসমাইল হোসেনের ছেলে রাসেল হোসেন তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ

পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তারেক মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। সেখানেই কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ধর্ষণ করে তারেক।

সেসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তারেককে হাতেনাতে ধরে পুলিশে দেয়।

বুধবার সন্ধ্যায় মেয়েটির মা চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফজলুল হক জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য তাকে বৃহস্পতিবার সদর হাসপাতালে পাঠানো হবে।

বিষয়:ধর্ষণ বিয়ের প্রলোভন মাদ্রাসা ছাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…