আন্তর্জাতিক

লক্ষ্ণৌতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা

নিহত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ছবি, হত্যার স্থান থেকে তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ছবি, হত্যার স্থান থেকে তোলা, যেখানে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্ণৌয়ের গোমতী নগর আবাসিক এলাকায় এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ২৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম প্রশান্ত সিং বলে জানা গেছে।

বৃহস্পতিবার তিনি হত্যাকাণ্ডের শিকার হন। ওই এলাকার কোনো এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পরিচিত কারো সঙ্গে দেখা করতে গেছিলেন প্রশান্ত। সেখানেই ওৎ পেতে থাকা ১০-১২ জনের একটি দল তার বুকে ছুরিকাঘাত করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল মানুষ একটি টয়োটা ইনোভা কার থামায় তারপর সামনে বসে থাকা দুইজনকে আক্রমণ করে। কয়েক সেকেন্ড করে প্রশান্ত সিংকে বুকে হাত চেপে কার থেকে দৌড়ে বের হতে দেখা যায়, পরে তিনি একটি ভবনে ঢুকে পড়েন।

পুলিশ জানায়, তাকে রক্তাক্ত অবস্থায় ভবনের ভেতরে পাওয়া যায়। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার সময়েই প্রাণ হারান তিনি।

প্রশান্ত সিংয়ের বাড়ি বারানসী, উত্তর প্রদেশের রাজধানীতে একটি স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে প্রশান্ত সিংয়ের কলেজের এক জুনিয়রের সঙ্গে ঝগড়াঝাটি হয়। পাশের জেলা বারাবান্কিতে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিলেন তিনি। নিহতের বন্ধু পুলিশকে জানিয়েছে, কলেজের সেই জুনিয়রই প্রশান্ত হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে।

পুলিশ মামলার তদন্ত করছে এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করছে।

বিষয়:ছুরিকাঘাত লক্ষ্ণৌ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…