জনি ডেপের অসাধারণ অভিনয় নৈপুণ্যের কথা সবার জানা থাকলেও, অনেকেই হয়তো জানতেন না যে তিনি দারুণ ছবিও আঁকতে পারেন। লকডাউনের অফুরন্ত অবসরটাকে কাজে লাগিয়েছেন এই তারকা। ১৪ বছর আগে আঁকা শুরু করে অসমাপ্ত অবস্থায় রেখে দেয়া একটি চিত্রকর্মের কাজ শেষ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে ওয়াইন বোতলের সেই চিত্রকর্মটি শেয়ার করেছেন জনি ডেপ। ২০০৬ সালে এই ছবি আঁকা শুরু করেছিলেন তিনি। ব্যস্ততার কারণে ঘরের কোণে পড়ে ছিল। অবসর পেয়ে আবার রঙতুলি নিয়ে ছবির কাজ শেষ করেছেন জনি ডেপ।
জনি ডেপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পেইন্টিংটি খুঁজে পেলাম, যেটা শুরু করেছিলাম ২০০৬-এ… ১৪ বছরে একবারও স্পর্শ করিনি। মাঝে মাঝে শুধু এক ঝলক চোখে পড়েছে। তবে ছবিটি শেয়ার না করতে পারার বিষয়টি আমার মনে প্রায়ই ঘুরপাক খেতো।’
কিছুদিন আগেই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র জনপ্রিয় চরিত্র ‘জ্যাক স্প্যারো’খ্যাত জনি ডেপ শিরোনামে এসেছিলেন সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর। ২০১৫ সালের এই ফোনালাপে জানা গিয়েছিল অ্যাম্বার শারীরিকভাবে লাঞ্ছিত করতেন স্বামী জনি ডেপকে। কইমই







