রোহিঙ্গাদের পাশে মানবতার হাত নিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বদরবারেও তিনি এই কাজের জন্য সমান প্রশংসিত। কষ্টে থাকা এসব মানুষের জন্য প্রানান্ত চেষ্টা করা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি মানবতার ডাকে সাড়া দিয়ে ১২ সেপ্টেম্বর উখিয়া যাচ্ছেন। দেশের এক শ্রেনীর লোক যখন বাংলাদেশকে নিপীড়িত রোহিঙ্গাদের পাশ থেকে দূরে রাখার প্রানান্ত চেষ্টা করে যাচ্ছে তখন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগতকে জানাচ্ছি।
ভারত যেমন হিন্দুদের, ইউরোপ আমেরিকা যেমন ইহুদি খৃষ্টানদের পাশে দাঁড়ায় তেমনি বাংলাদেশ সংখ্যাগরিষ্ট মুসলিম দেশ হিসাবে প্রতিবেশী দেশের মুসলিমদের পাশে অবস্থান নেবে এটাই স্বাভাবিক। রোহিঙ্গাদের ন্যায় সঙ্গত আন্দোলনের সঙ্গে থাকুক বাংলাদেশ।








