চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা হত্যায় সেনা সদস্যদের ১০ বছরের সাজা শেষ ১ বছরের আগেই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২৭, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-সেনা সদস্য

২০১৭ সালের সেনা অভিযানে রাখাইনে ১০ রোহিঙ্গা পুরুষ ও কিশোর হত্যার দায়ে কারাদণ্ড পাওয়া ৭ সেনা সদস্যকে দণ্ডের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ছেড়ে দিয়েছে মিয়ানমার সরকার।

কারাগারের দুই কর্মকর্তা, তাদের সঙ্গে আগে কারাগারে থাকা দু’জন বন্দী এবং মুক্তি পাওয়া ৭ সেনা সদস্যের একজন বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

কারাগারের বন্দী দু’জন জানিয়েছে, ওই সেনা সদস্যদেরকে গত বছরের নভেম্বর মাসে মুক্তি দেয়া হয়েছে। অর্থাৎ রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে ঘটানো হত্যাকাণ্ডের দায়ে তাদেরকে যে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল তার মধ্য থেকে এক বছরেরও কম সময়ের সাজা ভোগ করেছে তারা।

এমনকি রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত সত্য প্রকাশের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে ৭ বছরের কারাদণ্ড পাওয়া রয়টার্সের দুই সাংবাদিকের চেয়েও কম সময় জেলে ছিল এই সেনা সদস্যরা।

সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ১৬ মাসেরও বেশি সময় কারাদণ্ড ভোগ করেছিলেন। গত ৬ মে তাদেরকে মুক্তি দেয়া হয়।

রাখাইনের সিত্তে কারাগারের প্রধান ওয়ার্ডেন উইন নাইং এবং রাজধানী নেপিদোর একজন সিনিয়র কারা কর্মকর্তা নিশ্চিত করেন যে, দণ্ড পাওয়া সেনারা গত কয়েকমাস ধরেই কারাগারে নেই।

নেপিদোর ওই কারা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তাদের সাজা সেনাবাহিনী কমিয়ে দিয়েছে।’

দুই কারা কর্মকর্তার কেউই এর বেশি তথ্য দিতে রাজি হননি বলে জানিয়েছে রয়টার্স। তবে তারা জানিয়েছেন, ওই সাত সেনা সদস্যের মুক্তির তারিখ তারা জানেন না এবং বিষয়টি জনসমক্ষে প্রকাশও করা হয়নি।

মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন এবং তুন তুন নাই এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে শুরু হওয়া সেনা অভিযান ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শুধু এই সাত সেনা সদস্যেরই শাস্তি হয়েছিল। ওই সেনা অভিযানের কারণে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা প্রাণ ভয়ে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানটি ‘গণহত্যার উদ্দেশ্যে’ পরিচালনা করা হয়েছিল এবং এর অংশ হিসেবে ব্যাপক পরিসরে হত্যাকাণ্ড গণধর্ষণ এবং লুটতরাজ চালানো হয়েছে।

মিয়ানমার সরকার অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। বরং সংশ্লিষ্ট কর্মকর্তারা বারবার ওই ৭ সেনা সদস্যের শাস্তি হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসেবে তুলে ধরে দেখাতে চেয়েছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দায়মুক্তি পায় না। অপরাধ করলে তাদেরকেও বিচারের আওতায় আনা হয়।

ট্যাগ: মিয়ানমাররয়টার্সরয়টার্সের দুই সাংবাদিকরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ ভ্যানে বিস্ফোরণের ঘটনায় মামলা

পরবর্তী

মঙ্গলবার কার্ডিফে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হওয়া আগে বাংলাদেশ দলের অনুশীলন

পরবর্তী

মঙ্গলবার কার্ডিফে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হওয়া আগে বাংলাদেশ দলের অনুশীলন

বিশেষ চাহিদাসম্পন্নদের বিষয়ে ইসলাম কী বলে?

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT