চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা হত্যার সংবাদ দেখতে দেখতে বিরক্ত জাপান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

জাতিসংঘে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা হত্যার সংবাদ দেখতে দেখতে জাপান ব্যাপকভাবে বিরক্ত। রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে নিরাপত্তা পরিষদের প্রায় সকল সদস্য দেশের সঙ্গে জাপানও রোঙ্গিাদের উপর অমানবিক নির্যাতনের জন্য মিয়ানমারের কঠোর সমালোচনা করে। এর আগে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে জাপান।

সম্প্রতি দু’দিনের মিয়ানমার সফর শেষে বাংলাদেশে এসে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইওয়াও হোরি এ বিষয়ে তাদের সমর্থনের কথা জানিয়ে বলেন, জটিল এ সমস্যা সমাধানে বাংলাদেশকে সবধরণের সহযোগিতা করবে তারা।

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসাসহ বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ায় নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ নিহত ১৬ রোহিঙ্গার কথা উঠে আসে।

তবে নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ মিয়ানমারের সমালোচনা করলেও বিপরীত অবস্থানে ছিল চীন ও রাশিয়া। তাই এসব আলোচনা-সমালোচনা ও ভিন্নমতের মধ্যে দিয়ে কোন ধরণের সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে নিরাপত্তা পরিষদের অধিবেশন। ওই বৈঠকে মিয়ানমারের প্রতি নানা আহ্বান থাকলেও শেষ পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি বিশ্বের অন্যতম শক্তিশালী এই সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপাননিরাপত্তা পরিষদের বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT