চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকটে ধর্ষণও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে মিয়ানমার সেনারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান রোহিঙ্গা সংকটে ধর্ষণকেও একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছে মিয়ানমারের সেনারা।  মিয়ানমারের সেনাদের সেসব ধর্ষণকাণ্ড উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে।

১৮ বছর বয়সী নূরশিদা রয়টার্সকে জানান, তিনি খুব ভালোভাবে মনে করতে পারেন, তার সঙ্গে কী ঘটেছে। গত মাসে যখন স্কুলে ক্লাস করছিলেন তখন হঠাৎই সেখানে নিস্তব্ধতা নেমে এসেছিলো। এরপর সেনাপোশাক পরা কিছু মিলিটারি তাদের বন্দুক দেখিয়ে অডিটোরিয়ামে নিয়ে যায়। শুরু হয় গণধর্ষণ।

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে একটু নিরাপদ অবস্থানে থেকে নূরশিদা বলেন, তাদের বন্দুকের ডগায় ৩০ জনের ক্লাস পুরোটাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ছয় জন মিলিটারির একটি দলের হাতে ধর্ষণের শিকার হন তিনি।

Banglabid

তিনি বলেন, একজন আমাকে শক্ত করে ধরে মেঝেতে ফেলে দেয়। আমি খুব চিৎকার করছিলাম। আর একজন সেনা আমার মুখে আঘাত করলো খুব জোড়ে এবং আমাকে পুরো উলঙ্গ করে ফেললো। এরপর আমি একদম চুপ হয়ে গেছিলাম, আমার আর কিছুই করার ছিলো না।

স্কুলের সবগুলো মেয়েকেই ধর্ষণ করা হয়েছিলো। সবখানে সবাই উচ্চস্বরে চিৎকার করছিলো, তখনই আমরা পাশে নাইসপ্রু গ্রামে আগুন জ্বলতে দেখলাম।

নয় মাসের গর্ভবতী জান্নাত জানান, তিনিও মিয়ানমারে তার বাড়িতে সহিংসতা ও গর্ভবতী অবস্থায় ধর্ষণের শিকার হয়েছেন।

Reneta

জান্নাত বলেন, আর্মিরা আমাদের গ্রামে আক্রমণ করার ৫ দিন আগে আমার স্বামী মারা যায়। এরপর নিজের তিনটি সন্তানকেও হারিয়ে ফেলেন তিনি। ফকিরা বাজার গ্রামে যখন আর্মিরা আসে তখন তিনি একা ছিলেন।

‘সবাই যখন জঙ্গলে পালাচ্ছিলো তখন আমিও লুকিয়ে পড়ি । কিন্তু কিছু আর্মি বাড়ির দরজা ভেঙে ঢোকে। তারা আমাকে গর্ভবতী দেখেও ধর্ষণ করে।’ সবশেষে তিনি আহত, উলঙ্গ হয়ে পড়ে ছিলেন, কিন্তু সন্তানগুলোর কেউই আর ছিলো না। অনেক চিৎকার করে, অনেক খোঁজাখুজি করেও আর তাদের খুঁজে পায়নি।’

পারভীন নামের আরেক রোহিঙ্গা নারীও বলছিলেন তার কথা। নির্যাতিত হওয়ার পরে শ্বশুর বাড়ির লোকেরাও আর তাকে গ্রহণ করেন নি। কোনো দায়িত্বও নিতে চাননি। শুধু যে সাহায্যটা তারা করেছিলো তা হলে, ধর্ষণের শিকার হওয়ার পর তাকে পরিষ্কার হতে সাহায্য করেছিলো তার শাশুড়ি। পারভীন বলেন, আমি ধর্ষিত। এখন আমার কোনো পথও নেই, আমাকেই আমার সন্তানকে মানুষ করতে হবে।

রোহিঙ্গা সংকটের সময়ে ধর্ষণকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, মিয়ানমারের মুসলিম নৃগোষ্ঠীতে কোনো নারী যৌন সহিংসতা থেকে নিরাপদ নয়। সেই এলাকায় কর্মরত বিশেষজ্ঞদের মন্তব্য এমনটাই।

রয়টার্সের নেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায়, মিয়ানমারের নিরাপত্তা কর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে পালানোর সময়ে তারা কতটা ভয়াবহ ধর্ষণের শিকার হয়েছিলো।

হিউম্যান রাইটস ওয়াচের যৌন নির্যাতন বিশেষজ্ঞ স্কাইয়ি হুয়েলার বলেন, রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন চালানোর সময়ে বার্মার মিলিটারি ধর্ষণকে একটি বীভৎস পদ্ধতি হিসেবে গ্রহণ করেছে।

রয়টার্সকে তিনি বলেন, ধর্ষণ বা যৌন নির্যাতনের অন্যান্য পদ্ধতিগুলো খুবই ছড়িয়ে পড়ছে এবং এটা খুবই নৃশংস, অপমানজনক ও আঘাতের কারণ হয়ে দেখা দিচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান বলেন, যেসব ধর্ষণের ঘটনা শুনলাম তাতে মনে হলো তারা এটাকে অস্ত্র হিসেবেই ব্যবহার করেছে।

সব বয়সের নারীই এই সহিংসতার শিকার হয়েছে। তার উপর পরিবার ধ্বংস করা, সন্তান হারানো বা বাড়ি থেকে চলে যেতে বাধ্য হওয়ার মতো ঘটনা তো রয়েছেই।

তবে এই ধরনের কোনো জাতিগত নিধনের অবিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। কিন্তু মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, ধর্ষণ মিয়ানমারের সেনাদের কাছে একটি অস্ত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT