চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শিশুদের জন্য বিশেষ জোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা শিশুদের দুর্দশা ও আশ্রয়প্রার্থনা, বাংলাদেশের নদীর তীরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ইউনিসেফ

বাংলাদেশে আশ্রয় নেয়া এতিম রোহিঙ্গা শিশুদের জন্য বিশেষ সুরক্ষা জোন তৈরি হচ্ছে কক্সবাজারে। এ জন্য গত ২০ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গা শিশুদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তা চলবে ৫ই নভেম্বর পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব এতিম শিশুর বেড়ে ওঠা নিশ্চিত করতেই তাদেরকে নিরাপদ স্থানে রাখার উদ্যোগ নিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

মিয়ানমারের রাখাইনে সহিংসতায় নিহত হয় অসংখ্য শিশুর বাবা-মা। নির্যাতন থেকে বেঁচে যাওয়া অনেক শিশু তাদের আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীদের সাথে পালিয়ে আসে বাংলাদেশে। এসব শিশুদের নিরাপদে বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে উখিয়ায় গড়ে তোলা হচ্ছে বিশেষ শিশু সুরক্ষা এলাকা।

রোহিঙ্গা এতিম শিশুদের ছবিসহ তথ্য সংগ্রহের কাজও এগিয়ে চলছে। এ পর্যন্ত ২৬ হাজার ৫৪৭ এতিম শিশু সনাক্ত করা হয়েছে। এই উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের সাথে কাজ করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্প।

তথ্য সংগ্রহ শেষে সামগ্রিক পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার।

এসব শিশুদের যাদের নিকটতম স্বজন পাওয়া যাবে তাদের পরিবারে রেখে লালন পালনের ব্যবস্থা করা হবে। আর যাদের স্বজন নেই তাদের শিশু বান্ধব আশ্রয় কেন্দ্র তৈরি করে খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ সকল ধরনের দায়িত্ব নেবে সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা শিশু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুকুরের ম্যারাথনে অজয়-টাইগার-পরিণীতি

পরবর্তী

মেয়ে হত্যায় সায় ছিল না আরজিনার

পরবর্তী
নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক নারী, ঘটনাস্থল পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ে হত্যায় সায় ছিল না আরজিনার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিরের জোড়া ধাক্কায় ঢাকা

সর্বশেষ

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT