আন্তর্জাতিক

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের নদী পথে চলাচল করছে, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে, তারা নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গত ১৫ দিনেই এসেছে প্রায় তিন লাখ শরণার্থী। রোববার সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সরকার নতুন আগত শরণার্থীদের সাধ্য অনুযায়ী মানবিক সহায়তা দেবার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

তিনি লেখেন,  মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গত ১৫ দিনেই এসেছে প্রায় তিন লাখ শরণার্থী। শেখ হাসিনার সরকার নতুনদের মানবিক সহায়তা দেবার যথাসাধ্য চেষ্টা করছে। আর তাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাবার জন্য অনেকদিন ধরেই কাজ করছে কিন্তু মিয়ানমারের কারণে অগ্রগতি হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত আছে এবং তা আরও জোরদার করা হয়েছে।

মিয়ানমারের নিরাপত্তা বহিনীর নির্যাতনের শিকার হয়ে বানের পানির মতো এদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। সীমান্ত দিয়ে যে যেভাবে পারছে অনুপ্রবেশ করছে। এসব রোহিঙ্গার মধ্যে অনেকে গুলিবিদ্ধ সহ নানাভাবে আহত। এসব রোহিঙ্গারা ভিড় করছে টেকনাফ ও উখিয়ার সড়ক থেকে শুরু করে ক্যাম্প গুলোতে। মুসলিম সম্প্রদায়ের রোহিঙ্গাদের পাশাপাশি পালিয়ে আসছে হিন্দু সম্প্রদায়ের লোকজনও।

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের মুখে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে রাত-দিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। ঝুঁকিপূর্ণ এই পারাপারে নৌকা ডুবে প্রাণহানি ঘটছে।

বিষয়:বাংলাদেশে রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা অনুপ্রবেশ রোহিঙ্গা ইস্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…