চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে কক্সবাজারে বিএনপির প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
রোহিঙ্গা

রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র।

রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার বিকাল ৫টায় প্রতিনিধি দল ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে রওনা দিয়ে কক্সবাজারে পৌঁছান ৬ টায়।
প্রতিনিধি দলটি সেখানে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে গেছেন। সেখানে তারা ২-৩ দিন কিংবা প্রয়োজনে আরও বেশি দিন অবস্থান করবেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এসময় বিএনপির প্রতিনিধি দল বহনকারী বিমানকে শাহজালাল বিমানবন্দরে ইচ্ছাকৃতভাবে দেরি করানো হয়েছে বলে অভিযোগ করেছেন দুদু। তিনি বলেন, অসহায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে আমাদের রওনা দেয়ার কথা ছিলো দুপুর আড়াইটায়। কিন্তু আমাদের বিমান ছাড়া হয় ৫টায়। আমরা কক্সবাজার পৌঁছাই ৬টায়।

দুদু বলেন, এটি ঠিক নয়। আমরা অসহায় রোহিঙ্গাদের সাহায্যের জন্য যাচ্ছি। প্রধানমন্ত্রীও যাবেন অন্যরাও যাবেন। তার জন্য কাউকে বাধা দেয়াটা ঠিক না। আমাদের এটি খারাপ লেগেছে। এখন বাধা দেয়ার সময় নয়। সবাইকে সাথে নিয়ে জাতীয় সংকট মোকাবেলার সময়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিরোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT