চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেবে মিয়ানমার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৪৫ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
বাংলাদেশ
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনারপাড়া শুন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমার।

২৮ জুন দুপরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর আঞ্চলিক কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠকে এই আশ্বাস দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজারস্থ বিজিবির আঞ্চলিক সদর দপ্তরে দীর্ঘ সময় ধরে বৈঠক হয়।

Banglabid

বৈঠক শেষে বিকেলে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন বিজিবির কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিবুল্লাহ।

এসময় তিনি বলেন: সীমান্তে ইয়াবাসহ চোরাচালান দমন, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে দু’দেশ সম্মত হয়। একারণে সীমান্তে নিয়োজিত দু’দেশে সীমান্তরক্ষীদের চলমান যৌথ টহল আরো জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

দুই মাস পর পর এই বৈঠক হওয়ার কথা উল্লেখ করে এসএম রাকিবুল্লাহ আরো বলেন: কোনারপাড়ায় জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে কোন ধরনের মাইকিং ও সীমান্তে সেনা মোতায়েনের বিষয়েও কড়াভাবে তাদের সতর্ক করা হয়েছে। এই বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দেন।

Reneta

তিনি বলেন: মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী গ্রুপের সদস্য রয়েছে দাবি করা হলে বিজিবি তা নাকচ করে দেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিবুল্লাহ।

মিয়ানমারের পক্ষে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন বিজিপি’র মংডু আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাঈন ত্যুইয়ে।

বৈঠকে উভয় বাহিনীর মধ্যে তথ্য বিনিময়, সীমান্তে নিয়মিত যৌথ টহল, ইয়াবা প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুমব্রুপতাকা বৈঠকবাংলাদেশ-মিয়ানমার সীমান্তবিজিবি-বিজিপিরোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT