চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধে জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

আগামী বৃহস্পতিবার থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা বন্ধে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল ব্যাচলেট।

তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ তাদের জীবনকে বিপদে ঠেলে দিবে। চলতি সপ্তাহে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু নিয়ে জাতিসংঘের কোন শীর্ষ ব্যক্তির মন্তব্যের মধ্যে মিশেলের বক্তব্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

বুধবার মিশেলের দেয়া এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের দক্ষিণ রাখাইন অঞ্চলে এখনো মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এরমধ্যে হত্যা, গুম, গণগ্রেপ্তারের মতো ঘটনা ঘটছে। মধ্য রাখাইনে রোহিঙ্গাসহ এক লাখ ৩০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রয়েছে।

Banglabid

জাতিসংঘের মানবাধিকার সংস্থার পাশাপাশি সোমবার ইউএনএইচসিআর প্রত্যাবাসনের বিষয়ে নিরাপত্তার ওপর প্রথমে গুরুত্ব দিতে বলেছে। তবে তারা প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেয়নি।

রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হওয়ার কথা আগামী বৃহস্পতিবার থেকে। কিন্তু এখনো তা বিতর্ক ছড়াচ্ছে। প্রথম ব্যাচের অন্তত চার হাজার জনকে তাদের সম্মতি ছাড়াই তালিকাভূক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তদের প্রায় সবাই জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা ফিরতে চায় না।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কক্সবাজারে দুটি কেন্দ্র স্থাপন করেছে বাংলাদেশ। সেখান থেকে প্রতিদিন দেড়শ জনকে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত করা হবে।

Reneta

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয় বৌদ্ধদের নির্যাতনের মুখে গত বছরের আগস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেয়াসহ খুন, ধর্ষণসহ অমানবিক অত্যাচার করা হয় তাদের ওপর।

মুসলিম রোহিঙ্গাদের ওপর এই নির্যাতনকে জাতিগত নিধন বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে রাখাইনে এখনো গণহত্যা অব্যাহত আছে। উপরন্তু গত সপ্তাহে রাখাইনের স্থানীয়রা রোহিঙ্গাদের ফেরতের প্রতিবাদে বিক্ষোভও করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের রিয়ালে যাওয়ায় দোষ দেখছেন না ইনিয়েস্তা

পরবর্তী

দুইদিনে বিএনপির আয় সাড়ে ৯ কোটি

পরবর্তী

দুইদিনে বিএনপির আয় সাড়ে ৯ কোটি

খালেদা জিয়া-চিকিৎসা

নির্বাচনে যেতে খালেদার সাজার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT