আন্তর্জাতিক

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ দেরি করছে: মিয়ানমার

রোহিঙ্গা

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ দেরি করছে বলে অভিযোগ করেছে মিয়ানমার। মিয়ানমারের কেন্দ্রীয় মন্ত্রী থাউং তুন বলেছেন: ধারাবাহিকভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার প্রস্তুত রয়েছে।

গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ২৩ জানুয়ারি থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন: রাখাইনে ফিরতে যারা সীমান্তে জড়ো হচ্ছে তাদের যেকোন সময় ফিরিয়ে নিতে প্রস্তুত রয়েছে মিয়ানমার। প্রথম ধাপে যাদের ফেরত নেয়া হবে তাদেরকে রাখাইনের লা পো খং এলাকার শরণার্থী শিবিরগুলোতে রাখা হবে।

প্রতিদিন ৩শ’ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা উল্লেখ করে থাউং তুন বলেন: প্রথম ধাপের অগ্রগতির উপর ভিত্তি করে এ সংখ্যা আরো বাড়ানো হতে পারে। মিয়ানমার ইতোমধ্যে বাংলাদেশকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চূড়ান্ত তালিকা দিয়েছে বলেও জানান তিনি।

নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে ১৫ জানুয়ারি মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হয়।

বিষয়:রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…