বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনই এ বছর সরকারের বড় চ্যালেঞ্জ: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার শঙ্কা

রোহিঙ্গা প্রত্যাবাসনই এ বছর সরকারের বড় চ্যালেঞ্জ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, এ বছর রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনই সরকারের বড় চ্যালেঞ্জ।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন না করা গেলে কিছু কিছু এলাকায় সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ‘ফ্ল্যাশ অন রোহিঙ্গা জেনোসাইড’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।

শিল্পকলা একাডেমী, ভোরের কাগজ এবং বাংলাদেশ কলামিস্ট ফোরাম আয়োজিত ৭ দিনের আলোকচিত্র প্রদর্শনীতে শতাধিক ছবি স্থান পেয়েছে।

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. আব্দুল মোমেন বলেন: রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার আমাদের মত আন্তরিক নয়।

বিষয়:ড. আব্দুল মোমেন মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…