বাংলাদেশ

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় তুরস্কের ফার্স্ট লেডি

ঢাকায় তুরস্কের ফার্স্ট লেডি শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় আসছেন তুরস্কের ফার্স্ট লেডি, তিনি শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুফোগলু। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকায় পৌঁছান তারা।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী আজ কক্সবাজার ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেবেন ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

পরে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তারা।

বিষয়:তুরস্ক রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…