চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নির্মূল-নির্যাতন অস্বীকার করলেন সু চি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

বিপুল পরিমাণে তথ্য-প্রতিবেদন থাকার পরও মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা-নির্যাতন চালানোর কথা অস্বীকার করেছেন দেশটির ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি।

বিবিসি’কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে শান্তিতে নোবেলজয়ী সু চি বলেন, মিয়ানমারের অধিকাংশ রোহিঙ্গার আবাসস্থল রাখাইন রাজ্যে সমস্যা হচ্ছে। কিন্তু সমস্যাটির প্রেক্ষিতে জাতিগত নির্মূল চালানো হচ্ছে – এই কথাটি ‘খুব বেশি কড়া’ বলে মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের এই বর্তমান নেতা বরং বলেন, দেশ পালিয়ে যাওয়া রোহিঙ্গা ফিরে এলে তাদের তার সরকার দু’হাত খুলে স্বাগত জানাবে।

সাক্ষাৎকার অনুষ্ঠানে বিবিসির বিশেষ সংবাদদাতা ফারগাল কিনের এক প্রশ্নের জবাবে অং সান সু চি বলেন, ‘আমার মনে হয় না (রাখাইনে) কোনো ধরণের জাতিগত নির্মূল প্রক্রিয়া চলছে। আমি মনে করি, বাস্তবে সেখানে যা ঘটছে, জাতিগত নির্মূল কথাটি তার জন্য খুব বেশিই শক্ত।’

সু চি বলেন, ‘আমার মনে হয় সেখানে অনেক বেশি প্রতিকূল অবস্থা বিরাজ করছে। মুসলিমরাও সেখানে মুসলিম হত্যা করছে, যারা কর্তৃপক্ষকে সহায়তা করছে বলে ভাবছে। আপনি (ফারগাল কিন) যেভাবে বলছেন, ব্যাপারটা আসলে শুধু সে রকম জাতিগত নির্মূলের বিষয় নয়। এটা একটি

বাংলাদেশে এক শরণার্থী শিবিরে কাঁদছে এক রোহিঙ্গা শিশু

ভাঙ্গনের বিভিন্ন পক্ষে থাকা মানুষদের মধ্যে ঘটে যাওয়া বিষয়। আর আমরা এই ভাঙ্গনটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করছি।’

Reneta

রোহিঙ্গারা মিয়ানমারের জনগণ হলেও তাদের মিয়ানমারের নাগরিকত্ব নেই। দেশটির সরকার রোহিঙ্গাদের বাংলাদেশের অবৈধ জনগোষ্ঠী বলে মনে করে, যদিও তাদের আদি আবাস মিয়ানমারেই। পদে পদে তাদের নানা ধরণের বৈষম্য ও নিগ্রহের শিকার হতে হয়।

২০১২ সালের জাতিগত দাঙ্গার পর মিয়ানমারে কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী শিবির তৈরি করে মিয়ানমারে বসবাস শুরু করে। আর রাখাইন রাজ্যে সাম্প্রতিক সেনা অভিযানের সহিংসতায় ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমাররোহিঙ্গা নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেকের মহাকাব্যিক প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুন ৯, ২০২৬
২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT