চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা: ‘দুর্বলতা’ দেখানোয় বর্মি জেনারেল বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-ইইউ

কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চাপের মুখে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বর অভিযানে নেতৃত্ব দেয়া সেনাবাহিনীর মেজর জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করেছে মিয়ানমার।

তবে হত্যাযজ্ঞের জবাবদিহিতার চাপে পড়ে তাকে বরখাস্ত করা হয়েছে – অনেকে এমনটা আশা করলেও সেনাবাহিনীর দাবি, রোহিঙ্গাদের সঙ্গে নৃশংসতা নয়, বরং ২০১৬ ও ২০১৭ সালে রাখাইনে পুলিশ ও সেনাচৌকিতে রোহিঙ্গা ‘জঙ্গিদের’ হামলা সামাল দিতে ‘দুর্বলতা’ দেখানোর দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইংয়ের ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে এ কথা জানানো হয়।

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংস নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে সোমবার মং মং সোয়েসহ সেনাবাহিনীর ৫ জেনারেল, এক বর্ডার গার্ড জেনারেল এবং এক পুলিশ কমান্ডারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।

এর কিছু পরই মেজর জেনারেল মং মংকে বরখাস্ত করা ও এর পেছনে কারণসহ বিবৃতি পোস্ট করা হয়। তবে বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি।

এছাড়া নিষিদ্ধ ৭ জনের একজন লেফটেন্যান্ট জেনারেল অং কিয়াও জাও’কে গত ২২ মে অসুস্থতার কারণে পদত্যাগের অনুমতি দেয়া হয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

Reneta

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, সোমবারের নিষেধাজ্ঞার আগেও গত ফেব্রুয়ারিতে অন্য আরেক প্রসঙ্গে মং মংয়ের ওপর অবরোধ আরোপ করেছিল কানাডা।

এছাড়াও গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তার নিষিদ্ধ ব্যক্তির তালিকায় এই জেনারেলের নাম যোগ করে। মেজর জেনারেল মং মং সোয়েই একমাত্র সেনা কর্মকর্তা, যাকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য করার দায়ে শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT