চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাবাহী ট্রলারডুবি: মৃত ৯ জনকে স্বজনদের কাছে হস্তান্তর

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:০৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ৯ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় লাশগুলো হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে ট্রলারডুবির ঘটনায় ১৩৮ জনের মধ্যে অন্তত ৫০ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশী অভিযান চালাচ্ছে।

টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন: বৃহস্পতিবার সকালে পরিচয় শনাক্ত হওয়া ৯ জন রোহিঙ্গার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর ৬ জনের পরিচয় শনাক্ত না হওয়ায় লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে মালয়েশিয়াগামী ১৩৮ জন রোহিঙ্গা বোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে কোস্টগার্ডসহ নৌ-বাহিনী ও স্থানীয় জেলেদের সহায়তায় ১৫ জনের মৃতদেহ এবং জীবিত অবস্থায় ৭২ জনকে উদ্ধার করা হয়। পরে বুধবার ভোর রাতে সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মুর্মূষাবস্থায় আরো ১ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড।

ওসি প্রদীপ বলেন: টেকনাফের সেন্টমার্টিনে সাগরে ট্রলার ডুবির ঘটনায় মৃত উদ্ধার হওয়া ১৫ জনের লাশ বুধবার কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে নিহতদের স্বজনরা এদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে। পরিচয় শনাক্ত না হওয়া অন্যদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা যায়, লাশের পরিচয় শনাক্ত হওয়া ৯ জন রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

Reneta

ওসি বলেন: বৃহস্পতিবার সকালে পরিচয় শনাক্ত হওয়া নয় জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব লাশ হাসপাতাল মর্গ থেকে নেয়ার পর স্ব স্ব ক্যাম্পের কবরস্থানে দাফনের ব্যবস্থা নিয়েছে স্বজনরা।

তবে অপর ৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে কক্সবাজার পৌরসভার তত্ত্বাবধানে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রদীপ।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট নাঈম-উল হক জানিয়েছেন: বৃহস্পতিবারও ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।

নাঈম-উল বলেন: সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৩৮ জনের মধ্যে এখনো অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে সাগরে কোস্টগার্ডের নিয়মিত টহলদলের পাশাপাশি অতিরিক্ত টহলদল জোরদার করা হয়েছে। এছাড়া কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেদেরও নিখোঁজদের সন্ধানে সহায়তা চাওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রলারডুবিরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT