চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার প্রস্তুতি

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৯:১৬ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন চালানোর কারণে মিয়ানমারের বিরুদ্ধে ইন্টারন্যাাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি শুরু করেছে জাস্টিস ফর বেটার ওয়ার্ল্ড। ক্ষতিগ্রস্ত ছয় হাজার রোহিঙ্গা নারী-শিশুর কাছ থেকে গণহত্যাসহ মানবতার বিরুদ্ধে মিয়ানমারের সেনাদের অপরাধের তথ্য-প্রামাণাদি সংগ্রহ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু, তুলাতুলিসহ বিভিন্ন এলাকায় মুসলিম জনগোষ্ঠির বাড়িঘরে আগুন দিচ্ছে মিয়ানমারের সেনারা। সেই আগুন আর নির্বিচারে হত্যার শিকার হয়ে অনেকে হারিয়েছে সবকিছু। এমনই একজন কিশোরী হারিয়েছে পরিবারের ২২ সদস্যের মধ্যে বাবা-মাসহ ২০ জনকে।

আর বাবা-মাসহ ৭ ভাইবোনের সবাইকে হারিয়েছে এক কিশোর। অনেক কিশোরী বধূদের স্বামীরা আর ফিরে আসেনি। স্বামী আর ছেলেকে হারিয়েছেন এমন বৃদ্ধার সংখ্যাও কম নয়। এমন অসংখ্য হত্যা ও ধর্ষণের তথ্য প্রমাণ পেয়েছে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা।

Banglabid

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিবার সংস্থা জাস্টিস ফর বেটার ওয়ার্ল্ড-এর পক্ষ থেকে টেকনাফ উখিয়া ও নাইক্ষ্যাংছড়ির বিভিন্ন ক্যাম্পে গিয়ে এ পর্যন্ত ছয় হাজার ক্ষতিগ্রস্ত নারী-শিশু ও পুরুষের সাক্ষাৎকারের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। মিয়ানমার থেকেও সংগ্রহ করা আরো তথ্য-প্রমাণ। এই প্রমাণ নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হবে।

এর আগে বসনিয়া, চিলি, উগান্ডাসহ বিশ্বের বিভিন্নপ্রান্তের গনহত্যাসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে মামলার অভিজ্ঞতা নিয়েই রোহিঙ্গা গণহত্যার মামলা করার কথা জানান বিভিন্ন দেশে আইনী লড়াইয়ে যুক্ত থাকা বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার ড. সাঈদ মহিউদ্দিন।

দেশে ফিরে যাওয়ার আলোচনা চললেও তাদের ওপর যে নির্মম নির্যাতন হয়েছে তা ভুলে যাবেন না রোহিঙ্গারা।

Reneta

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে।আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা গণহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রযুক্তি থেকে সন্তানদের কেন দূরে রেখেছিলেন স্টিভ জবস ও বিল গেটস?

পরবর্তী

দুই গোল ও দুই লাল কার্ডের ম্যাচে জিতল রিয়ালই

পরবর্তী

দুই গোল ও দুই লাল কার্ডের ম্যাচে জিতল রিয়ালই

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT