কক্সবাজারের উখিয়ায় ‘ওয়ার্কপারমিট’ ছাড়া টুরিস্ট ভিসায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টার অভিযোগে ৩৯ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার বেলা ১২ টায় শহীদ এ টি এম জাফর আলম সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) মালভিটা এলাকায় স্থাপিত তল্লাশি চৌকিতে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।
আটক ৩৯ জন বিদেশি বিভিন্ন দেশের নাগরিক এবং কক্সবাজারেরর রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন সংস্থায় কর্মরত বলে জানান এএসপি।
চ্যানেল আই অনলাইনকে টুটুল বলেন, ‘এরা ওয়ার্কপারমিট ছাড়া টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে চাকুরি করছেন। এদের জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’








