চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে ডিপ্লোম্যাট-এ সজীব ওয়াজেদ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যতটুকু করা সম্ভব করবে, এবং তাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গেও কাজ করবে। কিন্তু বাংলাদেশকে অবশ্যই আগে নিরাপদ রাখতে হবে। মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাদের জন্য কেন সারাদেশ উন্মুক্ত করে দিতে পারছে না বাংলাদেশ সেই বিষয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দ্য ডিপ্লোম্যাট নামে একটি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে জানান তিনি।

সেখানে তিনি বলেন, গত অগাস্ট থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে। পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের গ্রহণ করেছে বাংলাদেশ এবং তাদের সাহায্য করতে কঠোর পরিশ্রম করেছে।

বাংলাদেশের সহায়তা সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। তারপরও কিছু কিছু মহল বাংলাদেশের সমালোচনা করছে এই বলে যে, বাংলাদেশে কেন সব রোহিঙ্গাদের স্থান দেওয়া হচ্ছে না? এবং কেন তাদের বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হবে না? এটা মানবিকতার অভাবের কারণে হচ্ছে না। বরং দেশের নীতিমালাই তৈরি করা হয়েছে বাংলাদেশের জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে।

জয় বলেন, এর আগে রোহিঙ্গাদের উপর নির্যাতন চালানো হয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) আক্রমণের অভিযোগ তুলে। বলা হয় তারা আইএস ও আল কায়েদার সঙ্গে যুক্ত, যদিও আরসা বরাবরই এসব প্রত্যাখ্যান করে আসছে এই বক্তব্য দিয়ে যে তারা রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করছে। বাংলাদেশের নিরাপত্তাপ্রধানরা সেই ব্যাপারটিও মাথায় রাখছে যেন রোহিঙ্গা স্রোতের সঙ্গে কোনো সশস্ত্র আরসা সদস্য বাংলাদেশে না ঢুকে পড়ে। এসব কারণেই সারাদেশে রোহিঙ্গাদের অনু্প্রবেশে স্বাধীনতা দিতে পারছে না বাংলাদেশ। সরকার সেটাও নিশ্চিত হতে পারছে না যে, কোনো সন্ত্রাসী সীমান্তে কোনো আক্রমণের পরিকল্পনা করছে কিনা। বিশেষ করে বাংলাদেশে সন্ত্রাসীদের অর্থায়নের বিষয়টাও দেখতে হচ্ছে।

২০১৫ সালে বাংলাদেশের প্রবল অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে সজীব ওয়াজেদ জয় বলেন, তারপরও বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ নয়। রোহিঙ্গাদের কিছুদিন সাহায্য করা সম্ভব। তাই বলে সারাজীবনের জন্য নিলে, সেটা বাংলাদেশের অর্থনীতিকে আরো পেছনে টেনে ধরবে।

বাংলাদেশের কোনো অভিবাসন নীতিও নেই বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ চাহিদা ও মানবিক সহায়তা প্রদানের মধ্যে বেশ ভালো সমতা এনেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT