চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমান্টিক গান দিয়ে শান্ত-শ্রাবন্তীর শুটিং শেষ, মুক্তি ঈদে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

শুটিং আগেই শেষ। বাকি ছিল মাত্র একটি রোমান্টিক গান। যে গানটি ছিল সিনেমার জন্য অপরিহার্য! করোনা এসে সবকিছু এলোমেলো করে দেয়। তবে নতুন স্বাভাবিকে সুযোগ পেয়ে আটকে থাকা রোমান্টিক গানের শুটিং শেষ করেছেন বাংলাদেশের শান্ত খান ও কলকাতার শ্রাবন্তী।

সম্প্রতি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের পর্যটন জেলা কালিংপং-এ ‘বিক্ষোভ’ কেন্দ্রীয় দুই চরিত্রে থাকা শ্রাবন্তী ও শান্ত খান অংশ নিয়েছে রোমান্টিক গানের শুটিংয়ে। পঙ্কজের কোরিওগ্রাফিতে দুদিনের এ গানের শুটিং শেষ হয়েছে।

রবিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন শান্ত খান। বিক্ষোভ শিরোনামের এ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনী।

শান্ত খান বলেন, সিকোয়েন্স বা গানের শুটিং সব শেষ। আজ ইন্ডিয়াতে শ্রাবন্তী দিদি তার ডাবিং করছেন। গানের শুটিংয়ে অভিজ্ঞতা জানিয়ে শান্ত খান বলেন, শ্রাবন্তী দিদির সঙ্গে পিওর রোমান্টিক এটি। গানের শিরোনাম ‘চেয়েছি তোকে আফ্রি’। প্রথমে আমার নার্ভাস লাগছিল। কিন্তু শ্রাবন্তি দিদি এতো মিশুক যে উনি ইজি করে নিয়েছেন।

”উনি জিৎ, দেব, সোহম, অঙ্কুশ থেকে আমাদের সুপারস্টার শাকিব খানের সঙ্গেও রোমান্টিক গান করেছেন। বলেছেন, সম্ভবত কম বয়সী কো আর্টিস্ট হিসেবে আমার সঙ্গে রোমান্টিক গান করলেন। খুব মজা হয়েছে শুটিংয়ে। আমার দৃঢ় বিশ্বাস, বিক্ষোভ সিনেমায় এ গানটি দেখে দর্শকদের কাছে ভালো লাগবে।”

Reneta

এর মধ্য দিয়ে ‘বিক্ষোভ’ সিনেমার সব কাজ শেষ হচ্ছে বলে জানালেন শান্ত খান। তিনি বলেন, ইন্ডিয়া থেকে বিক্ষোভ’র সম্পাদনা ও কালার ও ভিএফএক্স-এর কাজ করা হচ্ছে। এখন পোস্ট প্রডাকশন চলছে। আসন্ন ঈদে বিক্ষোভ মুক্তি দেয়া হবে।

বছর দুয়েক আগে ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সোচ্চার হয়েছিল দেশের ছাত্র সমাজ। সড়কে যেন অকালে প্রাণ না যায় সে জন্য রাজপথে নেমেছিল কোমলমতি শিক্ষার্থীরা। ওইসব শিক্ষার্থী ও সেই সময়ের গল্পকে কেন্দ্র করে নির্মাতা শামীম আহমেদ রনি নির্মাণ করছেন ‘বিক্ষোভ’ চলচ্চিত্র। সিনেমাটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশি কোনো সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন বলিউডের সানী লিওনি। ওই গানে কণ্ঠ দেন কোনাল।

নির্মাতা শামীম আহমে রনি বলেন, প্রতি বছর শতশত মেধাবী শিক্ষার্থীর জীবন চলে যায় সড়ক দুর্ঘটনায়। এই বিষয়টি মানবিকতার জায়গা থেকে নাড়া দিয়েছে। চলচ্চিত্রের মাধ্যমে নিরাপদ সড়ক দাবির ইস্যুটি দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, বিক্ষোভের মাধ্যমে বাংলা ছবির দর্শক নতুন অনেককিছু পাবেন। সিনেমা মুক্তি পাবে আসন্ন ঈদে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্ষোভলিড বিনোদনশান্ত খানশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT