চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চে ভেসে মিরাজের সিপিএল যাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ

এখনও ২০ পেরোয়নি। চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট। এই বয়সেই আসতে শুরু করেছে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আমন্ত্রণ। মেহেদী হাসান মিরাজ লুফেও নিয়েছেন তা। এবার সেখানে নিজেকে প্রমাণের পালা। সেজন্য বৃহস্পতিবার সন্ধ্যায় উড়াল দিচ্ছেন রোমাঞ্চে ভাসা বাংলাদেশের এই অফস্পিন-অলরাউন্ডার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে এদিন সন্ধ্যা সাতটায় পোর্ট অব স্পেনের উদ্দেশে যাত্রা করবেন মিরাজ। এমিরেটস এয়ারলাইন্সের বিমানে চড়ে দুবাই হয়ে ৩৩ ঘণ্টার ভ্রমণ শেষে পৌঁছাবেন ক্যারিবীয় দ্বীপটিতে।

মিরাজ খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। যেটি বলিউড বাদশা শাহরুখ খানের সিপিএল দল। ৪ আগস্ট আসরের উদ্বোধনী দিনেই মিরাজের দল নামবে সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে।

আগামী ১৫ আগস্ট পর্যন্ত মিরাজকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। এই সময়ের মধ্যে খেলার সুযোগ পাবেন পাঁচ ম্যাচে। ফিরে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন গত অক্টোবরে মিরপুর টেস্টে ইংল্যান্ড-বধের এই নায়ক।

সিপিএলে যাওয়ার নিয়ে রোমাঞ্চেই ভাসছেন মিরাজ। নামীদামী ক্রিকেটারদের সঙ্গে খেলে অভিজ্ঞতা অর্জন ও মানসিক শক্তিও বাড়িয়ে নিতে চান। রওনা হওয়ার আগে মিরপুরে সংবাদ মাধ্যমকে বললেন, ‘ক্যারিবিয়ান এই লিগটা আমার জন্য বড় সুযোগ। এটা অনেক জাঁকজমকপূর্ণ হয়। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় ওখানে খেলে। তাদের বিপক্ষে আমি যখন খেলব, আমার মানসিক শক্তি অনেক বাড়বে। সত্যি কথা বলতে এটা অনেক সাহায্য করবে। এখানে ভাল করলে যেকোনো জায়গাতেই সুযোগ হতে পারে। চেষ্টা থাকবে এখানে ভালো কিছু করার।’

২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন মিরাজ। ৭ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৩ উইকেট। সবগুলো ম্যাচই হয়েছিল গায়ানায়। এবার বিভিন্ন ভেন্যুতে হবে খেলা। তবে আগের অভিজ্ঞতা কাজে দেবে বলেই বিশ্বাস টাইগার তারকার, ‘অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আমার দারুণ অভিজ্ঞতা আছে ওয়েস্ট ইন্ডিজে। সেবার আমরা সিরিজটা জিতে দেশে ফিরি। আমি ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছিলাম। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলাম। আমি খেলেছি গায়ানাতে, অন্য কোন জায়গাতে খেলিনি। তবে সব উইকেট প্রায় একই রকম। চেষ্টা করবো ওই অভিজ্ঞতা কাজে লাগানোর।’

Reneta

মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলার মতো ক্রিকেটারদের। স্থানীয়দের মধ্যে আছেন সুনীল নারিন, ডোয়াইন ব্রাভোরা। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে খেলে তাই অভিজ্ঞতা অর্জনের জন্য মুখিয়ে আছেন মিরাজও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা, কমল তেলের দাম

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে নেমে এসেছে স্থবিরতা

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে শেষবারের মতো ভোলায় পৌঁছেছেন তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে গোয়াতে, স্থানীয়দের কোন ধারণাই নেই

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলাতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি: শিক্ষামন্ত্রী

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT