চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চকর ম্যাচটা জিতেই ফিরল হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

শুরুতে ওয়ার্নারের চেনারূপ, শেষে ভুবনেশ্বরের ভয়ঙ্কর ছোবল, আর মাঝে মানান বোহরার রুদ্রমূর্তি; উপলে রোমাঞ্চকর এক ক্রিকেট ম্যাচের শেষে জিতে ফিরেছে অবশ্য হায়দরাবাদই। সোমবার কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ রানে হারিয়েছে মোস্তাফিজুর রহমান-বিহীন সানরাইজার্সরা।

বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের কাছে আইপিএলের রঙিন ক্রিকেটের ঝাঁপিতে কাঙ্ক্ষিত দুটি নাম সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সোমবার কেকেআর একাদশে যেমন আরেকবার উপেক্ষিত টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার, তেমনি হায়দরাবাদ একাদশেও জায়গা মেলেনি দলটিকে গত আসরে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা টাইগার পেসার কাটার মাস্টারের।

দিনের দুটি ম্যাচে দুই আকাঙ্ক্ষিত তারকাকে না পেয়ে নিশ্চিতভাবেই হতাশ টাইগারভক্তরা। তবে মাঠের ক্রিকেট জমজমাটই হয়েছে। দিনের প্রথম ম্যাচে কলকাতা জিতেছে। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ।

Banglabid

রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরুতে ইনিংসের আগা-গোরা ব্যাট করলেন ডেভিড ওয়ার্নার। সতীর্থরা যখন আসা যাওয়ার মিছিলে, তখন অধিনায়কের অপরাজিত ৭০ রানেই প্রতিপক্ষকে ১৬০ রানের লক্ষ্য বেধে দিতে পেরেছে হায়দরাবাদ। ওয়ার্নার ৭ চার ও ২ ছয়ে ৫৪ বলে ইনিংসটি সাজিয়েছেন। বলার মত আর রান কেবল নামান ওঝার ২০ বলে ৩৪!

লক্ষ্যটি প্রায় টপকেই যাচ্ছিল পাঞ্জাব। ইনিংসের দুই বল আগে গুটিয়ে যাওয়ার সময় ছিল মাত্র ৫ রান দূরে। মানান বোহরা ১৮.৩ ওভারের সময় ফিরে না গেলে ম্যাচটা হাতছাড়া হতে পারত সানরাইজার্সের। বাকিদের মধ্যে যখন কেউ ১৫-এর কোটা পেরোতে পারেননি, তখন বোহরা একাই লড়েছেন। ৯ চার ও ৫ ছয়ে ৫০ বলে ৯৫ রানে সাজঘরে ফিরেছেন।

বোহরার যেখানে পাঁচ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ, সেখানে তাকে এলবিডব্লিউ করা ভুবনেশ্বর কুমার উড়েছেন পাঁচ অর্জনের আনন্দেই। এদিন ৪ ওভারে ১৯ রান খরচায় ৫ পাঞ্জাব ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখিয়েছেন ম্যাচ সেরা ভুবনেশ্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হত্যা মামলায় কবি শাহাবুদ্দিন নাগরী তিন দিনের রিমান্ডে

পরবর্তী

ঘরের মাঠে রিয়ালের চিন্তা দুই পুরনো অস্ত্র

পরবর্তী

ঘরের মাঠে রিয়ালের চিন্তা দুই পুরনো অস্ত্র

প্রধানমন্ত্রীর ভুটান সফরে সই হবে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT