চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনের প্রথম নাকি মুম্বাইয়ের তৃতীয়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ন ২১, মে ২০১৭
স্পোর্টস
A A

পর্দা নামার অপেক্ষায় দশম আইপিএল। রোববার রাতে রাজীব গান্ধী স্টেডিয়ামের ফাইনালে মহারাষ্ট্র ডার্বিতে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্ট। আগে দুবার আইপিএল ট্রফি নিজেদের ঘরে নিয়ে গেছে রোহিত শর্মার দল। তৃতীয়বারের জন্য যখন প্রস্তুত মুম্বাই, তখন পুনের অপেক্ষা প্রথম শিরোপার।

চলতি আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে ফলাফল স্মিথের দলের দিকেই। গ্রুপ পর্বে রোহিতের বিপক্ষে পুনের এক ম্যাচ জয়ের বিপরীতে এক হার। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইকে ২০ রানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে পুনে।

পুনেকে ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন দুই তরুণ রাহুল ত্রিপাঠি এবং ওয়াশিংটন সুন্দর। ১৩ ম্যাচে ৩৮৮ রান এসেছে ত্রিপাঠির ব্যাটে। আর প্রথম কোয়ালিফায়ারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে দলকে ফাইনালে ওঠাতে মূল ভূমিকা ছিল ওয়াশিংটনের।

তবে ফাইনালে দুই তরুণকে ছাপিয়ে পুনের সমস্ত আলো থাকবে এক বুড়োর দিকে! মাহেন্দ্র সিং ধোনি। রোববারের ফাইনালসহ মোট সাতটি আইপিএল ফাইনালেই যে থাকা একমাত্র ক্রিকেটার হচ্ছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ এবং ২০১৫ সালে আইপিএলের ফাইনাল খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক। ২০১০ ও ২০১১ সালে চেন্নাইকে শিরোপাও জিতিয়েছেন।

পুনের মত না হলেও উত্তেজনা আছে মুম্বাই শিবিরেও। রোববারের ফাইনাল জিততে পারলে আইপিএলে প্রথম দল হিসেবে তিন শিরোপা জেতা একমাত্র দল হবে রোহিত শর্মার দল। দলগত নৈপুণ্য দেখিয়েই শেষ পর্যন্ত এসেছে ইন্ডিয়ান্সরা। গ্রুপ পর্বে টেবিলের শীর্ষেও ছিল তারা। ডেথ ওভারে আগুন ঝরাতে আছেন জাসপ্রিত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা। অধিনায়ক রোহিতের ব্যাট তেমন না হাসলেও দলের সবাই সমান ভূমিকা রাখায় ভুগতে হয়নি মুম্বাইকে।

গ্রুপ পর্ব কিংবা কোয়ালিফায়ারে যে ফলাফলই হোক না কেন, অভিজ্ঞতার আলোকে ম্যাচ হেলে আছে মুম্বাইয়ের দিকেই। তবে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলতে পুনে কোন ছাড় দিতে নারাজ। মাঠের রোমাঞ্চটা এখন তাই কয়েক ঘণ্টার অপেক্ষায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় স্ট্রবেরি চাষে সাফল্য

এপ্রিল ১৫, ২০২৬

আন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশীসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ

এপ্রিল ১৫, ২০২৬

আমরা মেসির বার্সাকে হারিয়েছি, ইয়ামালের বার্সাকেও: সিমিওনে

এপ্রিল ১৫, ২০২৬
Louisiana Tech University’s Division of Research hosted the Research and Scholarship Awards on April 9, 2026. These awards are given to Louisiana Tech faculty who drive innovation through research and practice, leading to discoveries that expand the boundaries of knowledge. Photograph by Emerald McIntyre/Louisiana Tech University

লুইজিয়ানা টেক-এ ‘আর্লি ক্যারিয়ার এক্সিলেন্স ইন স্কলারশিপ’ পেলেন বাংলাদেশি শিক্ষক ড. নাসিম সাবাহ

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT