চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক রানের রোমাঞ্চে মুম্বাইয়ের রেকর্ড শিরোপা

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১২:৪০ পূর্বাহ্ন ২২, মে ২০১৭
স্পোর্টস
A A

পারলেন না ধোনি-স্মিথরা। পারল না রাইজিং পুনে সুপারজায়ান্ট, আইপিএলের নতুন রাজা হতে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এক রানের রোমাঞ্চকর জয়ে মুম্বাইয়ের ঘরে গেছে দশম আসরের শিরোপা। প্রথম দল হিসেবে রেকর্ড তৃতীয়বারের মত আইপিএল মুকুট মাথায় চড়াল ইন্ডিয়ান্সরা।

শুরুতে ব্যাট করে ধুঁকতে ধুঁকতে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৯ রান তুলেছিল মুম্বাই। জবাব দিতে নেমে দেখেশুনে এগোতে থাকা পুনে লাগাম ধরে রেখেও নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেট হাতে রেখেও এক রান দূরে আটকে গেছে।

শেষ ওভারে ১১ রান দরকার ছিল পুনের। বলে মিচেল জনসন। মনোজ তিওয়ারি ২০তম ওভারের প্রথম বলেই চার মেরে আশার বাত্তি জ্বালান। পরের বলেই অবশ্য লংঅনে পোলার্ডের হাতে ধরা পড়েন তিওয়ারি। তৃতীয় বলে জনসনের সামনে অধিনায়ক স্টিভেন স্মিথ। স্বদেশীকে রাইড়ুর তালুতে জমা করিয়ে জনসন পুনের আশার বেলুনটা চেপে ধরেন।

ওভারে চতুর্থ বলে ওয়াশিংটন সুন্দর এক রান নেন। পঞ্চম বলে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান বাতাসে বল ভাসিয়েছিলেন। সেটি ডিপ মিডউইকেটে ফেলে দেন হার্দিক পান্ডিয়া। সঙ্গে ২টি রানও পায় পুনে। শেষ বলে দরকার ৪ রান। ৩ হলে টাই! ক্রিশ্চিয়ান নিতে পারলেন ২ রান। তৃতীয়টি নিতে যেয়ে রানআউট। অতিরিক্ত ফিল্ডার সুচিথের দুর্দান্ত থ্রতে পার্থিব প্যাটেলের ছোঁয়া, মুম্বাই ভাসে শিরোপার উল্লাসে।

মাঝারি রান তাড়া করতে নেমে পুনে শুরুতেই ফর্মে থাকা রাহুল ত্রিপাঠিকে (৩) হারায়। এরপর আজিঙ্কা রাহানে ও স্মিথ ৫৪ রানের জুটি গড়ে ম্যাচ জমে রাখেন। ৩৮ বলে ৫ চারে ৪৪ রানে ফেরেন রাহানে।

ধোনি (১০) দ্রুত ফিরলেও স্মিথ ছিলেন। কিন্তু অধিনায়ক ২টি করে চার ছয়ে ৫০ বলে ৫১ রানের ইনিংস খেললেও ম্যাচ জেতাতে পারলেন না। শেষ ওভারের নাটক-রোমাঞ্চের মধ্যে তিনিও আশার বেলুন ফুটো করে আউট হয়েছেন।

Reneta

এর আগে ফাইনালের মঞ্চে টস জিতে ব্যাটিং নেন রোহিত শর্মা। প্রথম থেকেই ধস নামে মুম্বাই ব্যাটিংয়ে। কেউ দাঁড়াতে পারেননি পুনের বোলিংয়ের সামনে। ওপেন করতে এসে ৩ রানে লেন্ডল সিমন্স ও ৪ রানে পার্থিব প্যাটেল ফিরে যান। তিন নম্বরে নেমে আম্বাতি রাইডু ১৫ বলে ১২ রান করেন।

রোহিত একটু চেষ্টা করলেও তা থমকে যায় ২২ বলে ২৪ রানেই। পরে হাল ধরার চেষ্টা করেন ক্রনাল পান্ডিয়া। কিন্তু তাকে সঙ্গ দেয়ার মতো কেউ ছিল না। উল্টো প্রান্তে তখন সাজঘরে ফেরার তাড়া। কাইরন পোলার্ড (৭), হার্দিক পান্ডিয়া (১০), কর্ণ শর্মা (১) রান করে আউট হয়ে যান।

ব্যাট হাতে কিছুটা রুখে দাঁড়ানো ক্রুনাল শেষ বলে যখন আউট হলেন, নামের পাশে ৪৭ রান। ৩ চার ও ২ ছয়ে ৩৮ বলে। মিচেল জনসন ১৩ রানে অপরাজিত থাকেন। মূল্যবান সে রানগুলোই পরে শিরোপার হাসি এনে দিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT