চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো ৫ ম্যাচ নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

লাল কার্ড দেখার পর রেফারিকে ধাক্কা দেয়ায় বড় ধরনের নিষেধাজ্ঞার খাঁড়ার সামনে দাঁড়িয়ে ছিলেন রোনালদো। গোলডটকম জানাচ্ছিল, ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা! সোমবার সন্ধ্যায় মার্কা খবর দিচ্ছে, পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সিআর সেভেনকে।

এর মধ্যে দুটি হলুদ কার্ডের জন্য এক ম্যাচ এবং রেফারিকে ধাক্কা দেয়ার জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা জুটেছে রোনালদোর। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ১০ দিনের সময় পাবেন।

আপিলে যদি শাস্তি কমাতে না পারেন, তবে রিয়ালের হয়ে শুধু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচই খেলতে পারবেন। আর খেলতে পারবেন না স্প্যানিশ সুপারকাপের দ্বিতীয় লেগ এবং লা লিগায় লা করুনা, লেভান্তে, ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, ‘প্রথমত, রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দুটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। প্রথমটি জার্সি খুলে উদযাপন করায় এবং দ্বিতীয়টি (ডাইভ দেয়ার) ভান করার জন্য। এই ঘটনায় ডিসিপিলিনারি কোডের ১১১.১.এইচ, ১২৪, ১১৩.১ এবং ৫২ ধারা প্রয়োগ করে ক্লাবকে ৩৫০ ইউরো এবং খেলোয়াড়কে ৮০০ ইউরো জরিমানা করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দ্বিতীয় ঘটনায়, ডিসিপ্লিনারি কোডের ৯৬ নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করায় ক্রিস্টিয়ানো রোনালদোকে আরো চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই ঘটনায় ক্লাবকে ১৪০০ ইউরো এবং খেলোয়াড়কে ৩০০৫ ইউরো জরিমানা করা হয়েছে।

ক্লাসিকোর ঝাঁজ আর উত্তেজনায় ঠাঁসা স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে নায়ক, খলনায়ক, আলোচনার পুরোটাজুড়েই ছিলেন রোনালদো। রোববার রাতে ন্যু ক্যাম্পে রোমাঞ্চের শেষে বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলে জেতে তার দল। যাতে দারুণ একটি গোল করার পর দুই হলুদ কার্ডের জেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো। তখনই জানা গিয়েছিল বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে তাকে পাবে না রিয়াল। সেই না পাওয়াটা দীর্ঘ হল আরও চারটি ম্যাচ পর্যন্ত।

Reneta

ম্যাচের সময়ই বোঝা গিয়েছিল রোনালদোর লাল কার্ডটি নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে। ৮০ মিনিটে পাল্টা আক্রমণে দুর্দান্ত এক গোল করার পর আনন্দের বাড়াবাড়ি প্রকাশে জার্সি খুলে ফেলেন সিআর সেভেন। জোটে হলুদ কার্ড। মেসিকে অনুকরণ করেই মিলেছে এই কার্ড। গত মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্নাব্যুতে গোলের পর মেসি জার্সি খুলে দেখিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। রোনালদো সেটাই ফিরিয়ে দিতে চাইলেন। মিলল হলুদ কার্ড।

তার দুই মিনিট পরই স্যামুয়েল উমতিতির সঙ্গে ধাক্কা কাণ্ডে রোনালদো পড়ে যান বার্সার পেনাল্টি বক্সে। পেনাল্টি আবেদন করে উল্টো ডাইভ-নাটকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সোজা মাঠের বাইরে। পরে দেখা গেছে উমতিতির সঙ্গে লাগা ধাক্কাটির পর রোনালদোর অভিনয় কার্ড-অপরাধের মত অতটা ইচ্ছেকৃত ছিল না। কিন্তু ততক্ষণে যা ক্ষতির হয়ে গেছে। ওই সময়ই লাল কার্ডের পর রেফারিকে হাত দিয়ে ধাক্কা দিয়ে আরও বড় শাস্তির পথ খুলে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো।

স্প্যানিশ ফুটবলের আইনের ৯৬ নম্বর অনুচ্ছেদে বলা আছে, কোনও খেলোয়াড় রেফারিকে ধরে ফেললে, ধাক্কা দিলে বা আক্রমণ করলে ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হবেন। এটাকে অপরাধের পর্যায়েই বিবেচনা করার স্পষ্ট বিধান ওই অনুচ্ছেদটি। সেই আইনটির যথেষ্ট ব্যবহারই করেছেন দায়িত্বরত রেফারি। তিনি ম্যাচ রিপোর্টের সঙ্গে রোনালদোর নামেও অভিযোগ সংযুক্ত করেন। রেফারি ডি বোর্গেস বেনগোয়েৎজা ম্যাচ রিপোর্টে অভিযোগ করেন, ক্রিস্টিয়ানো রোনালদো লাল কার্ড দেখার পর তাকে অসম্মানের সঙ্গে ধাক্কা দেন।

রোনালদো ৫ ম্যাচে নিষিদ্ধ হওয়ায় সেটি সব ধরনের স্প্যানিশ প্রতিযোগিতায় জন্যই প্রযোজ্য হল। লা লিগাও তার মধ্যে থাকছে। আর যদি কেবল ৪ বা তার চেয়ে কম ম্যাচে নিষিদ্ধ হতেন, সেটি শুধু স্প্যানিশ সুপার কাপেই প্রযোজ্য হত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে দিচ্ছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে তেহরানে লাখো মানুষের ঢল

জুলাই ৬, ২০২৬

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT