চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর হ্যাটট্রিকে পিএসজিকে রিয়ালের বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে চেনারূপে দেখা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন পর্তুগিজ তারকা। ৫-২ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে জিনেদিন জিদানের দলও।

বড় জয়ে স্বস্তি ফিরল সান্তিয়াগো বার্নাব্যুতে। গত সপ্তাহে লেভান্তের বিপক্ষে নিজেদের মাঠে ড্র করে পয়েন্ট খুইয়েছিল রিয়াল। সময়টা ভাল যাচ্ছিল না দল ও রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হওয়ার আগে এমন জয় লস ব্লাঙ্কোসদের আত্মবিশ্বাস বাড়ানোর রসদ যোগাবে।

লা লিগায় বারবার পয়েন্ট খুইয়ে রিয়াল যেন হয়ে উঠেছিল আহত বাঘ। তাতে সোসিয়েদাদকে পেয়ে আক্রমণটা চলল ম্যাচের প্রথম মিনিট থেকেই। ম্যাচের প্রথম ৪৫ সেকেন্ডেই রোনালদোর ক্রস থেকে মাথা ছুঁয়ে বল জালে জড়ান লুকাস ভাসকেজ।

পরে ২৭ মিনিটে ব্যবধান বাড়ান রোনালদো নিজেই। ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে মার্সেলোর ক্রসে গোলরক্ষককে বোকা বানাতে ভুল হয়নি বিশ্বসেরা ফুটবলারের।

মূর্তিকারিগর

ম্যাচের ৩৩ মিনিটে গোলবার রোনালদোর হ্যাটট্রিক বিলম্বিত করেছে। সিআর সেভেনের শট ফিরেছে পোস্টে লেগে।

অবশ্য পরের মিনিটেই রিয়ালের জ্বালা লাঘব করেছেন টনি ক্রুজ। ৩৪ মিনিটে মার্কো আসেনসিওর পাস থেকে ডি-বক্সের বাইরে এক উড়িয়ে দেয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান মিডফিল্ডার।

মিনিট তিনেক পর জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। ৩৭ মিনিটে টনি ক্রুজের কর্নার কিকে আসা বলে লাফিয়ে উঠে হেডে নেন সিআর সেভেন। তাতে পর্তুগিজ অধিনায়কের জোড়া গোল হয়ে যায়।

সোসিয়েদাদ বলার মত সুযোগ পেয়েছিল ম্যাচের ৭৪ মিনিটে। তাতে ব্যবধানও কমায় দলটি। গোল করেন জন বাউতিস্তা।

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে বহুল কাঙ্ক্ষিত হ্যাটট্রিকটি পূর্ণ করেন রোনালদো। ৮৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া টনি ক্রুজের শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দিলেও হাতে রাখতে পারেননি। ফসকে যাওয়া সেই বলে সুযোগসন্ধানী শটে গোল করেন পাঁচবার বর্ষসেরা তারকা।

ম্যাচের ৮৩ মিনিটে দ্বিতীয়বারের মত ব্যবধান কমায় সোসিয়েদাদ। আসিয়ের ইল্লারামেন্ডির সেই গোল কেবল হারের ব্যবধানই কমিয়েছে দলটির।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিন উঠে এলো রিয়াল। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ তাদের। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট সমান ম্যাচে ৫৮। এক ম্যাচ বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিনামূল্যে ৬০০ ই-বুক ও  মেলায় ‘বইঘর’

পরবর্তী

ভারতকে হারাতে পারল সাউথ আফ্রিকা

পরবর্তী

ভারতকে হারাতে পারল সাউথ আফ্রিকা

hongkong bus

ঘোড়দৌড় দেখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT