স্পোর্টস

রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের দাপট

রোনালদো পর্তুগালের জন্য গোল করতে লাফাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল ও আর্জেন্টিনার ফুটবল ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারছেন না নিষেধাজ্ঞার কারণে। সেটি যেন ক্রিস্টিয়ানো রোনালদোর গোলক্ষুধা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ! রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে ফারো আইল্যান্ডসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। সঙ্গে জাতীয় দলের হয়ে গোলের দিক থেকে ব্রাজিল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন সিআর সেভেন।

বৃহস্পতিবার রাতে পোর্তোতে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের খাতা খোলেন রোনালদো। এসময় বের্নার্ডো সিলভার ক্রস থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নেন স্বাগতিকদের অধিনায়ক।

ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পরে ৩৮ মিনিটে একটি গোল শোধ করে ফারো আইল্যান্ডস।

মধ্যবিরতি থেকে ফিরে আরও দাপুটে ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ৫৮ মিনিটে রোনালদোর ক্রসে পাওয়া বলে মাথা ছুঁইয়ে ব্যবধান বাড়ান উইলিয়াম কারভালহো।

ম্যাচের ৬৫ মিনিটে কারভালহোর পাস থেকে বল পেয়েই জোরাল শটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এবারের বাছাইপর্বে ১৪ গোল হল তার। ছুঁয়ে ফেললেন যুগোস্লাভিয়ার সাবেক প্রেদ্রাগো মিয়াতোভিচের রেকর্ড। সঙ্গে পর্তুগালের হয়ে ১৪৪ ম্যাচে ৭৮তম গোল করে ছাড়িয়ে গেলেন ব্রাজিল কিংবদন্তি পেলেকে (৭৭)।

পরে ম্যাচের ৮৪ মিনিটে ফারোর জালে শেষ পেরেকটি ঠুকে দেন নেলসন অলিভেইরা।

বাছাইপর্বে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরেছিল পর্তুগাল। পরে টানা ছয় ম্যাচ জয় এল। একই রাতে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারানো সুইজারল্যান্ড ২১ পয়েন্ট নিয়ে টেবিলেন শীর্ষে। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পর্তুগাল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিক ফ্রান্স। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। বুলগেরিয়ার কাছে ৩-২ গোলে হারা সুইডেন ১৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। বুলগেরিয়া ১২ পয়েন্ট নিয়ে তিনে। ১০ পয়েন্ট নিয়ে চারে নেদারল্যান্ডস।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল বিশ্বকাপ বাছাই পর্ব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…