চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদোর ভবিষ্যতের ব্যাপারে ক্লাবই ভাল জানে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
জিদান

রিয়াল মাদ্রিদে রোনালদোর থাকা না থাকা নিয়ে জল্পনা চলছে কয়েকমাস ধরেই। এবার সে ব্যাপারে মুখ খুললেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। সিআর সেভেনের ব্যাপারে একমাত্র ক্লাবই ভাল জানে বলে মন্তব্য তার।

নতুন চুক্তির পর রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জন অনেকটাই কমেছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের পর খবর বের হয়, মেসি-নেইমারের সমান বেতন চান রোনালদো। কিন্তু ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সিআর সেভেনের এমন দাবি নিয়ে এখন কিছুই ভাবছে না রিয়াল। তারপর থেকেই আবারও রোনালদো-রিয়াল ইস্যুটা মাথাচাড়া দিয়েছে।

রিয়ালে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জিদান বলছেন, ‘রোনালদো রিয়াল মাদ্রিদে কতদিন খেলবে তা নির্ভর করবে ক্লাব এবং সংশ্লিষ্ট ফুটবলারটির উপর। আমি এই ইস্যুতে জড়াতে চাই না। তবে দুপক্ষের সম্পর্কে কোনও চিঁড় ধরেনি, আগের মতোই রয়েছে। সুতরাং এ মুহূর্তে রোনালদোর রিয়াল ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।’

রোববারই এস্পানিয়লের বিপক্ষে লা লিগার ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। সে ব্যাপারে জিদান বলেন ‘পাঁচ ম্যাচ সাসপেনশনের পর মাঠে নেমে এমুহূর্তে বেশ ভাল ফর্মে রয়েছে সে। ম্যাচ খেলার এবং গোল করার জন্য মুখিয়ে আছে রোনালদো। আশা করছি, এ ম্যাচ থেকেই চেনা ছন্দে পাওয়া যাবে তাকে। আর ম্যাচ জিতে আমরাও লিগ টেবিলে উপরের দিকে উঠে আসতে পারব।’

রিয়ালের আগেই অবশ্য লাস পালমাসের বিরুদ্ধে খেলতে নামছে বার্সেলোনা। যে ম্যাচের আগে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বসিত তার সাবেক সতীর্থ কার্লোস পুয়েল। তার কথায়, ‘মেসি আরও উন্নতি করবে।’


বার্সেলোনার জার্সি গায়ে এই মুহূর্তে সমানসংখ্যক ৫৯৩টি ম্যাচ খেলেছেন মেসি ও পুয়েল। রোববারের ম্যাচে মেসি খেললেই টপকে যাবেন পুয়েলকে। যে প্রসঙ্গে পুয়েল বলেন, ‘দ্রুত উন্নতি করছে লিও। আশা করছি বার্সার জার্সি গায়ে আরও ৫০০ ম্যাচ খেলবে। বার্সাকে তুলে নিয়ে যাবে অন্য উচ্চতায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৭, ২০২৬

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT