চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে নায়ক দিবালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ওল্ড ট্র্যাফোর্ড মানেই ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে অন্যকিছু। আবার রোনালদো মানে বিশেষকিছু ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের কাছেও। দুই পক্ষ এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। ৯ বছর আগে ম্যানইউ ছাড়লেও পর্তুগিজ তারকাকে নিয়ে এখনও একইরকম আবেগপ্রবণ রেড ডেভিল সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগের জন্য ম্যানচেস্টারে পৌঁছানোর পরে কেউ তার সঙ্গে ছবি তোলে, কেউ অটোগ্রাফ নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। রোনালদো নিজেও ভাসেন আবেগে।

তবে মঙ্গলবার রাতে রোনালদোর জুভেন্টাসের কাছে পাত্তাই পায়নি ম্যানইউ। ওল্ড ট্র্যাফোর্ডে সিআর সেভেনের প্রত্যাবর্তনের ম্যাচে তার সাহায্যেই নায়ক হয়ে যান পাওলো দিবালা। পর্তুগিজ স্ট্রাইকারের পাস থেকে গোল করেছেন আর্জেন্টাইন তারকা। জুভরা আধিপত্যের ম্যাচে অবশ্য জয়ে পেয়েছে ১-০ গোলের ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে টানা তৃতীয় জয় পেল জুভেন্টাস।

প্রথমার্ধের অর্ধেক সময় বলতে গেলে বলই পায়নি স্বাগতিকরা। হোসে মরিনহোর শিষ্যরা প্রতিপক্ষের খেলোয়াড়দের পা থেকে বল কেড়ে নিতেই হিমশিম খেয়েছেন। এরসঙ্গে রোনালদো-দিবালাদের আক্রমণ রুখতেই ব্যস্ত ছিল ম্যানইউ রক্ষণ।

Banglabid

ম্যাচের শুরুতে গোলের সুযোগ পেয়েছিল জুভেন্টাস। নবম মিনিটে রোনালদোর পাস থেকে দিবালার শট ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়া আটকে দেন। তবে শেষ রক্ষা আর হয়নি। ১৭ মিনিটে গোল করেন দিবালা। রোনালদোর বাড়ানো ক্রস ফাঁকায় জায়গা করে নেয়া দিবালার কাছে পাঠান কুয়ার্দ্রাদো। সেই বল থেকে গোল করতে ভুল করেননি আগের ম্যাচে ইয়ং বয়েজের বিপক্ষে হ্যাটট্রিক করা দিবালা। চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচে এ নিয়ে করলেন চার গোল।

দিবালার গোলেই ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ম্যানইউ খেলায় ফেরার চেষ্টা চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি।

ম্যাচে জুভেন্টাসের আধিপত্য কতটা ছিল তা পরিসংখ্যান দেখলে অনুমান করা যায়। ম্যানউইর গোলমুখে জুভরা শট নিয়েছে ১৪টি আর ইংলিশদের গোলমুখে শট ছিল মাত্র ৬টি। ম্যাচের প্রায় ৬০ শতাংশ সময়েই জুভদের দখলে বল ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসপাওলো দিবালাম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

পরবর্তী

বন্ধ হচ্ছে ‘সিআইডি’

পরবর্তী
সিআইডি

বন্ধ হচ্ছে 'সিআইডি'

লক্ষ্মীদেবী

আজ লক্ষ্মীপূজা

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT