চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জোড়া গোলে শিরোপার খুব কাছে রিয়াল

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৪:১৯ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৭
স্পোর্টস
A A

এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে ধাওয়া করছিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে আর সেই ব্যবধানটা থাকল না। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সেল্টা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা।

লিগের শেষ ম্যাচে মালাগার বিপক্ষে ড্র করলেই লা লিগা শিরোপায় হাত রাখতে পারবে জিনেদিন জিদানের দল। ৩৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৯০। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৭। শিরোপা জিততে শেষ ম্যাচে মালাগার বিপক্ষে আর মাত্র ১ পয়েন্ট চাই রিয়ালের।

রোনালদোর জোড়া উল্লাস
রোনালদোর জোড়া উল্লাস

গত জানুয়ারিতে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালকে ছিটকে দিয়েছিল সেল্টা। সেই সেল্টার মাঠে শুরুতে আক্রমণ গড়ে ১০ মিনিটেই গোল পেয়েছে রিয়াল। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে ইসকোর পাস থেকে বল পেয়ে জোরালো শটে গোল আদায় করে নেন রোনালদো।

পরে ২৭ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ আসে লস ব্লাঙ্কোসদের। তবে সেল্টার ডি-বক্সের ডানপ্রান্ত থেকে করিম বেনজেমার ক্রস রোনালদোর পায়ে পৌঁছানোর আগেই কর্নারের বিনিময়ে বাঁচিয়েছেন স্বাগতিক ডিফেন্ডার রনকাগলিয়া।

এর মিনিট দুয়েক পরে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করেছে সেল্টাও। ড্যানিয়েল ভাসের ফ্রি-কিক বিপদমুক্ত করেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস।  ম্যাচের ৪২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টিবঞ্চিত হয় সেল্টা। রাফায়েল ভারানের হাতে বল লাগলেও রেফারি তা এড়িয়ে যান। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে উল্টো হলুদকার্ড দেখেন ইয়াগো আসপাস।

মধ্যবিরতি থেকে ফিরেই জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। ৪৮ মিনিটে আগের গোলের যোগানদাতা ইসকোর পাস থেকে সিআর সেভেনের শট বারে লেগে জালে জড়িয়ে যায়।

Reneta

ম্যাচের ৬২ মিনিটে আসপাস ডাইভের দায়ে দুই হলুদ কার্ডে মাঠ ছাড়লে দশ জনের দল হয়ে পড়ে স্বাগতিকরা। তবে দেখা গেছে বক্সে ডাইভ দেননি চলতি আসরে ১৮ গোল করা এই স্প্যানিশ ফরোয়ার্ড। পরে সার্জিও রামোসের ফাউলও পেনাল্টির বাঁশি বাজানোর মত ছিল না।

সেল্টার কোচ আগে থেকেই ডাগআউটে নিষিদ্ধ ছিলেন, এদিন ৬৫ মিনিটে তার সহকারীকেও লাল কার্ড দেখান রেফারি। পাল্টা আক্রমণে ওঠা রোনালদো ঠিক আসপাসের মতোই পড়ে গিয়েছিলেন সেল্টার বক্সে, কিন্তু রোনালদোকে হলুদ কার্ড না দেখানোয় ক্ষেপে যান সেল্টার সহকারী কোচ আরনেস্তো মারচুচ্চি। তার জেরেই লাল কার্ড জোটে।

উত্তেজনার এসময় ম্যাচের ৬৭ মিনিটে ভাসের শট ফিরিয়ে দিয়ে রিয়ালকে বাঁচান নাভাস। দশ জনের দল নিয়ে পরেও অবশ্য লড়াইটা চালিয়ে গেছে সেল্টা। ৬৯ মিনিটে ব্যবধান কমান জন গুইদেত্তি।

স্বাগতিকদের গোলের আনন্দ পরের মিনিটেই মিইয়ে গেছে। যখন ৭২ মিনিটে বেনজেমা তৃতীয় গোলটি করেন। মার্সেলোর থেকে বল পেয়ে জোড়াল শটে সেল্টার জালে বল জড়িয়ে দেন ফরাসী ফরোয়ার্ড।

পরে ৭৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করার সুযোগ হাতছাড়া করেন রোনালদো। ৮৫ মিনিটে বেনজেমার ব্যর্থতায় আরেকদফা ব্যবধান বাড়েনি। তবে ৮৮ মিনিটে সেল্টার কফিনে শেষ পেরেক ঠুকেছেন টনি ক্রুস। বেনজেমার পাস থেকে বল পেয়ে গোলের খাতায় নাম তোলেন এই জার্মান মিডফিল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT