চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে খেলার কোনো মানেই দেখেন না রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মার্কিন যুক্তরাষ্ট্রে না খেলতে যাওয়ার ব্যাপারে একাট্টা হয়েছেন লা লিগায় খেলা দলগুলোর খেলোয়াড়রা। আভাস মিলেছে ধর্মঘটেরও। খেলোয়াড়রা তাদের এই সিদ্ধান্তে পাশে পাচ্ছেন হুলেন লোপেত্তেগিকেও। যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার কোনো মানেই খুঁজে পাচ্ছেন না রিয়াল মাদ্রিদের নতুন কোচ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ বছরের চুক্তিতে দেশটিতে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লা লিগা। মৌসুমের দুই এল ক্ল্যাসিকোর একটি ম্যাচও দেশটিতে হওয়ার কথা আছে সেই চুক্তিতে।

কিন্তু স্পেনের বাইরে গিয়ে খেলতে মোটেও রাজী নন লা লিগার খেলোয়াড়রা। ঠাসা সূচির সঙ্গে ঘরের মাঠের দর্শকদের সমর্থন হারাতে রাজি নন তারা। এ বিষয়ে গত বুধবার লা লিগার বড় দলগুলোর অধিনায়ক ও খেলোয়াড়দের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদ্রিদে এক জরুরী সভা হয়।

রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস ও বার্সেলোনা সহ-অধিনায়ক সার্জিও বুসকেটস ছিলেন সভায়। স্প্যানিশ লিগের খেলোয়াড়দের অ্যাসোসিয়েশন এএফই বলছে, খেলোয়াড়দের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছে লা লিগা।

তারপরই ৫১ বছর বয়সী লোপেত্তেগি জানাচ্ছেন খেলোয়াড়দের পাশে আছেন তিনি, ‘আমার মনে হয় না সেখানে(যুক্তরাষ্ট্রে) খেলা সম্ভব। এটা আমার ব্যক্তিগত মতামত। এই বিষয়ে আমি খেলোয়াড়দের সঙ্গে একমত। তাদের তর্কে যাওয়ার এবং রাগার যথেষ্ট কারণ আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্প্যানিশ লা লিগাহুলেন লোপেতেগি
শেয়ারTweetPin

সর্বশেষ

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT