চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জন্য ম্যানইউ’র দরজায় তালা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চলতি মৌসুমের শুরু থেকে মহাসংকটে রিয়াল মাদ্রিদ। ক্লাবের মতোই অবস্থা দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানোর রোনালদোও। সংকট কাটাতে পুরনো অস্ত্র ঝেড়ে নতুন অস্ত্রের সন্ধানে আছে রিয়াল। যেখানে ছাঁটাইয়ের তালিকায় আছে খোদ সিআর সেভেনের নামও!

স্প্যানিশ গণমাধ্যম বলছে, রোনালদো-বেল-বেনজেমাকে আর অল্পসময়ই বার্নাব্যুতে একসঙ্গে আলো ছড়াতে দেখা যাবে। চলতি শীতকালীন দলবদলের পর আসছে গ্রীষ্মকালীন সময়ে রিয়ালে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথাই জানাচ্ছে তারা। আর এ সময়ের মধ্যেই বিবিসিকে ধাপে ধাপে আলাদা করা হবে।

যদি সেটাই হয়, তাহলে কোথায় যাবেন রোনালদো? অন্য অনেক ক্লাবের মত পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তার জন্য সব সময়ই দরজা খোলা রাখত। সুযোগ পেলেই ওল্ড ট্রাফোর্ডের স্মৃতির কথা মনে করতেন পর্তুগিজ তারকাও। ধরে নেয়া হত, বার্নাব্যু ছাড়লে পুরনো ঘরেই ফিরবেন তিনি।

কিন্তু নিজের ‘দুঃসময়ে’ সেখানকার দরজায়ও বোধহয় ঝুলছে তালা। আর তালা লেগেছে লা লিগায় তার শত্রু দলের এক সাবেক প্রতিদ্বন্দ্বীর কারণে। আর্সেনাল থেকে ম্যানইউতে অ্যালেক্সিস সানচেজের নাম লেখানো প্রায় নিশ্চিত। এ বিষয়ে ঐকমত্য হয়েছে দুদলের।

সানচেজ বার্ষিক ১৬ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে নাম লেখাচ্ছেন রেড ডেভিলদের দলে। সঙ্গে আর্সেনাল পাচ্ছে হেনরিখ মাখিতারিয়ানকেও। চিলিয়ান তারকার ম্যানইউতে আসা মানেই রোনালদোকে কেনার ব্যাপারে সব ধরনের পরিকল্পনার ইতি ঘটার শুরু রেড ডেভিল শিবিরে। মিডিয়ায় খবর, রোনালদোর সাবেক ও স্বদেশী কোচ হোসে মরিনহোরও এ ধরনের কোন ইচ্ছে আর রাখছেন না।

সেটার আরেকটি ইঙ্গিতও পাওয়া যাচ্ছে সানচেজের জার্সি নম্বর থেকেই। ওল্ড ট্রাফোর্ডে সানচেজের গায়ে উঠতে যাচ্ছে ডেভিড বেকহ্যাম ও রোনালদোর জড়ানো বিখ্যাত সেই ৭ নম্বর জার্সিটা। রোনালদো ক্লাব ছাড়ার পর যে জার্সি এতদিন তুলে রেখেছিল ক্লাবটি।

সানচেজ, মার্কাস রাশফোর্ড, হুয়ান মাতা, রোমেলু লুকাকু, অ্যান্থনি মার্শাল, হোসে লিঙ্গার্ড এবং জ্লাতান ইব্রাহিমোভিচদের নিয়ে পছন্দ মত আক্রমণভাগই গড়েছেন মরিনহো। সেখানে আর রোনালদোর জায়গা কই।

তাছাড়া দলবদলের বাজারে ম্যানইউর ব্যয়ের যে পরিকল্পনা তা আপাতত শেষ। আগামী গ্রীষ্মকালীন দলবদলের বাজারেও তাদের খুব বেশি পরিকল্পনা নেই। সেসময় মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার কেনার খেয়াল মাত্র।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাচে-রোমান্সে মঞ্চ মাতালেন ফেরদৌস-অপু বিশ্বাস

পরবর্তী

বান্দরবানে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

পরবর্তী
র‌্যাব-৭

বান্দরবানে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

যখন তারা গুরু-শিষ্য

হাথুরুকে মাথা থেকে ঝেড়ে ফেলতে বললেন সাকিব

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT