চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোময় ম্যাচে রিয়ালের নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ নৈপুণ্যে শাখতার দোনেৎস্কের মাঠে নাটকীয় জয় পেয়েছে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। এ জয়ে নিশ্চিত হয়েছে নক আউট পর্বের খেলাও।

বুধবার রাতে শেষ ১৫ মিনিটের চরম নাটকীয়তার পর ৪-৩ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল।

শাখতারের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। তবে ১৮ মিনিটে এগিয়ে যায় মাদ্রিদ। বেলের বাড়িয়ে দেওয়া বলে কাজে লাগাতে ভুল করেননি রোনালদো।

প্রথমার্ধের বাকিটা সময়েও বল দখলের লড়াই এগিয়েই ছিল রোনালদো-বেলরা। তবে নিজেদের ভুলে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজের নামের প্রতি সুবিচার করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার সহায়তায় ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ।দলকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। ডান দিক দিয়ে পাল্টা আক্রমণে ডি বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে আলতো করে বল বাড়ান রোনালদো। তা থেকেই নিখুঁত শটে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

এক মিনিট বাদেই সতীর্থ দানি কারভাহালকে দিয়ে ঠিকই স্কোরলাইন ৩-০ করান রোনালদো। খেলার ৭০ মিনিটে রোনালদো ব্যবধান ৪-০ করেন।

Reneta

মাঝ মাঠের কাছ থেকে বল পায়ে দ্রুত গতিতে ছুটে বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে ব্যাক পাস দেন তিনি, তা থেকেই বল জালে জড়ান রোনালদো।

রোনালদোর দ্বিতীয় গোলের পর রিয়াল সমর্থকেরা নিশ্চয় আরেকটি বড় জয়ের প্রত্যাশাই করছিল। কিন্তু ছয় মিনিটের ব্যবধানে শাখতার দুটি গোল শোধ করে দিলে নাটকীয়তার সম্ভাবনা জাগে।

৭৭ মিনিটে পেনাল্টি পায় শাখতার। তা থেকেই প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান আলেক্স তেইশেইরা। আর ৮৩ মিনিটে কর্নার থেকে দেনতিনিয়ো দ্বিতীয় গোলটি করেন।

পাঁচ মিনিট বাদে তেইশেইরা নিজের দ্বিতীয় গোল করলে ম্যাচে চরম নাটকীয়তার আভাস মেলে। কিন্তু শেষ পর্যন্ত রোনালদোময় ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এপ্রিল ২১, ২০২৬

‘মেসি এক নম্বর, কিন্তু আমার বাবা ছিলেন ঈশ্বর’

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তি না হলে ইরানে হামলায় ‘পুরোদমে প্রস্তুত’ মার্কিন বাহিনী: ট্রাম্প

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে চমক সাকলাইন-রিপন, নেই তিন তারকা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”-এ বাংলাদেশের অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT