ফুটবল

‘রোনালদোকে থামানো কঠিন, তবে ঘুম হারাম করছি না’

‘রোনালদোকে থামানো কঠিন, তবে ঘুম হারাম করছি না’

ক্রিস্টিয়ানো রোনালদোর যে স্কিল ও গতি তাতে একজন ডিফেন্ডারের পক্ষে তাকে আটকানো সম্ভব না। এমনকি একাধিক ডিফেন্ডারের পক্ষেও কাজটা বেশ কঠিন। সিআর সেভেন সম্পর্কে এটা জেনেও নিজের ‘ঘুম হারাম’ করতে রাজি নন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শনিবারের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামবে পর্তুগাল ও উরুগুয়ে। গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচে চার গোল করে একাই দলকে নকআউটে তুলেছেন রোনালদো। তাই এই ম্যাচে রিয়াল ফরোয়ার্ডকেই আসল হুমকি হিসাবে চিহ্নিত করেছে সাউথ আমেরিকানরা।

পর্তুগালকে নিয়ে পরিকল্পনা করলেও উরুগুয়ের সঙ্গে চতুর্থবার বিশ্বকাপ ডাগআউটে দাঁড়ানো তাবারেজ মনে করেন, রোনালদোকে আটকানোর জন্য একজন ডিফেন্ডার নিয়োজিত করাটা একেবারেই অর্থহীন।

তাবারেজ বলেন, ‘আমি মনে করি, ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সেরা স্ট্রাইকার। ম্যাচ পরিকল্পনায়, বিশেষ করে প্রতিপক্ষের উপর মনোযোগ দিতে প্রতিটি প্লেয়ারকে বিবেচনা করতে হয়। এটি পরস্পর-সাপেক্ষ বিষয়। কিন্তু কোয়ালিটির বিচারে তিনি (রোনালদো) সবার উপরে। তিনি দলের নেতা এবং একজন খেলোয়াড়ের পক্ষে তাকে থামানো সম্ভব না।’‘রোনালদোকে থামানো কঠিন, তবে ঘুম হারাম করছি না’

উরুগুয়ে তো বটেই বিশ্বের সেরা ডিফেন্ডারদের মধ্য অন্যতম ডিয়েগো গোডিন। কিন্তু রোনালদোকে আটকাতে গোডিনের একার উপর ভরসা করতে পারছেন না কোচ, ‘গোডিন কেন, কেউই পারবে না। আমরা কাজটা যৌথভাবে করতে যাচ্ছি। তবে এ নিয়ে ঘুম নষ্ট করতে চাই না। আমরা তাকে গুরুত্বের সঙ্গে নেব, তবে এটা নিয়ে দুশ্চিন্তা করব না।’

পর্তুগাল দলে ইউরোজয়ী দলের অনেক খেলোয়াড় রয়েছেন। রোনালদোর দলের খেলোয়াড়দের কোয়ালিটির কথা বলতে গিয়ে সেই প্রসঙ্গও টেনে আনেন তাবারেজ, ‘মাঠে পর্তুগালের নয়জন খেলোয়াড়ই ইউরোজয়ী দলের সদস্য। তারপরও কি কোয়ালিটি নিয়ে কথা বলবেন? আমরা আসলে পুরো দল নিয়েই প্রস্তুতি নিচ্ছি।’‘রোনালদোকে থামানো কঠিন, তবে ঘুম হারাম করছি না’

১৯৫০ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। রাশিয়া বিশ্বকাপ দিয়ে সংখ্যা তিনে নিতে চায় তারা। টানা এক যুগ ধরে দলের সঙ্গে কাজ করা তাবারেজের বিশ্বাস, এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার তার শিষ্যরা।

বিষয়:রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…