আন্তর্জাতিক

রেকর্ড বইয়ে নতুন নাম ডি ভিলিয়ার্স

রেকর্ড বইয়ে নতুন নাম ডি ভিলিয়ার্স

ভারতের বিপক্ষে বেঙ্গালুরুর দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছেন সউথ আফ্রিকান ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে ক্রিজে আসার আগেই ছুঁয়েছেন নতুন এক মাইল ফলক।

এই টেস্টের মধ্যে দিয়েই সাউথ আফ্রিকার ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করলেন তিনি। তার আগে শতাধিক টেস্ট খেলার কৃতিত্ব দেখান জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ, গ্যারি কারস্টেন, মার্ক বাউচার ও শন পোলক।

শততম টেস্টে মাঠে নামার আগে এবি বলেন, আমি আশা করিনি ১০০ টেস্ট খেলবো। আবার এটাও বলবো না ২০০ কিংবা ৫০০ টেস্ট খেলতে পারবো। আমি শুধু জানি মাঠে নামি জয়ের জন্য।

নতুন মাইল ফলক অর্জনের ম্যাচে মাঠে নামার আগে দুই দলের খেলোয়াড়দের অভিনন্দনে সিক্ত হন এবি।

৯৯ টেস্টে ১৬৪ ইনিংস থেকে এবির সংগ্রহ ৭৬৮৫ রান। ৫১.৯২ গড়ে তোলা এই রানে তোলার পথে তিনি ২১টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরি করেন।

বিষয়:এবি ডি ভিলিয়ার্স ভিলিয়ার্স সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…