চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল সভাপতির সঙ্গে নেইমারের বাবার ‘গোপন বৈঠক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

বাবাকে কী বলছেন নেইমার!

রিয়ালে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নে মেজাজ হারিয়েছিলেন নেইমার। কদিন আগে ক্ষেপে গিয়ে সাংবাদিককে উদ্দেশ্য করে গালিও দিয়েছিলেন ব্রাজিল তারকা। তবে রিয়াল ইস্যুতে নেইমার মেজাজ হারালেও বিষয়টিকে অসম্ভব বলছেন না তার বাবা। পিএসজি ছেড়ে এখনই সম্ভব না হলেও নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা একেবারে নাকচ করে দিচ্ছেন না নেইমার সিনিয়র।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন প্যারিসে ভাল নেই নেইমার। ক্লাব সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে পেনাল্টি নিয়ে দ্বন্দ্ব, কোচ উনাই এমেরির সঙ্গে বনিবনা না হওয়ার খবরে গরম ফরাসি গণমাধ্যম। সামনের মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ারও জোর গুঞ্জন আছে তাকে ঘিরে।

নেইমারের বাবা অবশ্য বলছেন, আপাতত রিয়ালে যাওয়া নেইমারের জন্য কঠিন। তবে ভবিষ্যতে অসম্ভব কিছু নয়। সিনিয়রের মন্তব্যটা এমন সময়ে এল, যখন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে নেইমারের বাবা গোপন বৈঠক করেছেন বলে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই তাই নেইমারকে আগামীতে রিয়ালে দেখছেন।

গত আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’তে পিএসজিতে যোগ দেন নেইমার। স্প্যানিশ গণমাধ্যম ডন ব্যালন বলছে, পিএসজির ঘাটতি পুষিয়ে ২৫২ মিলিয়ন ইউরো দিয়ে হলেও নেইমারকে কিনতে চায় রিয়াল।

ফক্স স্পোর্টসকে দেয়া সাক্ষাতকারে নেইমারের বাবা বলেছেন, ‘যেকোনো সময়ই অবস্থার পরিবর্তন হতে পারে। তবে আপাতত (রিয়াল মাদ্রিদে যাওয়া) কোন চিন্তাভাবনা নেই। আগামী পাঁচ-ছয় বছরে আমি কোন পক্ষের সঙ্গেই দলবদল নিয়ে কথা বলতে পারব না।’

খুব শিগগিরই যে মাদ্রিদ জায়ান্টদের ডেরায় নেইমারের যোগ দেয়া হচ্ছে না সেটিও স্পষ্ট করতে সিনিয়র নেইমার বলেছেন, ‘পিএসজির সঙ্গে নেইমারের লম্বা চুক্তি রয়েছে এবং সে মাত্রই এখানে যোগ দিয়েছে। আমরা তিন মাস ধরে এখানে আছি এবং এখনই ক্লাব ছাড়া নিয়ে আলোচনা হচ্ছে। এসব বিষয় নিয়ে এখন কথা বলা বেশ কঠিন।’

Reneta

অন্যদিকে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নেইমারকে দলে টানতে চায় রিয়াল। আর সে জন্য অর্থ যোগাতে দলের বর্তমান কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করার পরিকল্পনা তাদের।

ডন ব্যালন জানাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর আগ্রহ আছে গ্যারেথ বেল ও রাফায়েল ভারানের প্রতি। বেলের জন্য ৮৯ মিলিয়ন পাউন্ড এবং ভারানের জন্য আরও ৩১ মিলিয়ন পাউন্ড দিতে রাজি ম্যানইউ। নেইমারকে কিনতে এই সুযোগটাও কাজে লাগাতে চায় রিয়াল।

এ দুজন বাদে করিম বেনজেমা এবং ধারে বায়ার্ন মিউনিখে পাঠানো হামেস রদ্রিগেজকে নিয়েও ভাবছে স্প্যানিশ জায়ান্টরা। রদ্রিগেজকে বিক্রির জন্য বায়ার্নের কাছে ৫৩ মিলিয়ন পাউন্ড চেয়েছে রিয়াল। আর অ্যালেক্সিস সানচেজের বিকল্প হিসেবে বেনজেমার জন্য সমান পরিমাণ অর্থ দিতে রাজি আর্সেনাল।

সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল ছাড়ার খবর তো কয়েকদিন পরপরই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। নেইমারকে ঘিরে তাই স্পেন যাত্রার খবরটি একেবারে উড়িয়েও দেয়া যাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমাররিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT