জিনেদিন জিদানের অধীনে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো বিলবাওকে ৬-০ গোলে হারালো বার্সেলোনা।
বিবিসি নামে পরিচিত ক্রিস্ট্রিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাদের অসাধারণ নৈপুণ্যে স্পোর্টিং গিজনকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দারুণ ছন্দে থাকা আক্রমণভাগের নৈপুণ্যে প্রথম ১৮ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায়। এই ম্যাচে রিয়ালের গোল উৎসবের শুরু সপ্তম মিনিটে গ্যারেথ বেলের গোল দিয়ে। এর দুই মিনিট পরে গোল উৎসবে যোগ দেন রোনালদো।
খেলার ১২তম মিনিটে করিম বেনজামোও গোলের দেখা পান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৫-০ স্কোর করে স্বাগতিক রিয়াল। খেলার ৬২তম মিনিটে শান্ত¦নার একমাত্র গোলের দেখা পায় স্পোর্টিং গিজন।
রিয়ালে মত বার্সেলোনার লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেস এর ‘এমএসএন’ ত্রয়ীর অসাধারণ দক্ষতায় অ্যাটলেটিক বিলবাওকে ৬-০ গোলে উড়িয়ে দেয় কাতালানরা। বিলবাও এর বিরুদ্ধে হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেজ।
বাকি তিনটি গোল করেন মেসি, নেইমার আর রাকিতিচ। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।






