চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-বার্সা-বায়ার্নকে ছাড়িয়ে শীর্ষে ম্যানইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের শীর্ষ-স্তরের ৭১০টি ফুটবল ক্লাব ২০১৭ আর্থিক বছরে মোট ২০.১১ বিলিয়ন ইউরো (২২.৮৯ বিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে। এর অর্ধেকই অবশ্য গেছে ৩০ ক্লাবের অ্যাকাউন্টে। উয়েফার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্লাব লাইসেন্সিং ও বেঞ্চমার্কিং প্রতিবেদন জানাচ্ছে, ইউরোপের শীর্ষ ১০টি লিগে আয়ের একটা বড় অংশ আসে জুয়া ও পোশাক স্পনসরশীপ থেকে। ৫৪টি ঘরোয়া লিগে ২৬টি জুয়া কোম্পানি বিভিন্ন দলের জার্সি স্পন্সর। ইউরোপের ফুটবল দেখার ক্ষেত্রে প্যারিস সবচেয়ে ব্যয়বহুল জায়গা। অর্থাৎ, পিএসজির খেলা দেখতে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় সমর্থকদের।

প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১৭ সালে মোট আয় বেড়েছে ১.৬ বিলিয়ন ইউরো, যদিও কয়েকজনের হাতে সম্পদ কেন্দ্রীভূত ছিল। শীর্ষ ৩০ ক্লাবের আয় ৭% বেড়ে হয়েছে ৯.৭ বিলিয়ন ইউরো। যা মোট আয়ের ৪৯%।

মাঠের পারফরম্যান্সে খুবই খারাপ সময় যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। পাঁচ বছরেরও বেশি সময় ধরে শিরোপার মুখ দেখছে না তারা। আগের চেয়ে তাদের আয় অবশ্য কিছুটা কমেছে। তবুও সবার উপরে রেড ডেভিলরা। সবচেয়ে বেশি অর্থ আয় করেছে ইংলিশ জায়ান্টরা। ২০১৭ সালে তাদের আয় ৬৭৬ মিলিয়ন ইউরো। আগের বছর, অর্থাৎ ২০১৬’র চেয়ে ১৩ মিলিয়ন কম।

ম্যানইউর চেয়ে মাত্র এক মিলিয়ন কম নিয়ে আয়ের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে লস ব্লাঙ্কোসদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এরপর যথাক্রমে- বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, আর্সেনাল, লিভারপুল, চেলসি এবং জুভেন্টাস। তাদের সবার আয়ই অন্তত ৪০০ মিলিয়ন ইউরোর উপরে।

ইংল্যান্ডের ২০টি প্রিমিয়ার লিগ ক্লাবের মোট রাজস্ব এক চতুর্থাংশেরও বেশি পরিমাণে ছাড়িয়েছে, যাদের মোট আয় ৫.৩ বিলিয়ন। ইংলিশদের চেয়ে বেশ পিছিয়ে লা লিগা ২.৯ বিলিয়ন, জার্মান বুন্দেসলিগা ২.৮ বিলিয়ন, সিরি আ ২.২ বিলিয়ন এবং ফরাসি লিগ ওয়ান ১.৬ বিলিয়ন ইউরো।

Reneta

সমর্থকদের কাছ থেকে আয়ে আর্সেনালকে হটিয়ে দিয়েছে পিএসজি। যার গড় ৮৬.৯%। তাদের ঘাড়ের উপর আছে চেলসি (৮৬.৭), আর্সেনাল (৮৫.১)। এরপর আছে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও টটেনহ্যাম হটস্পার।

ঘরের মাঠে গড় দর্শক উপস্থিতিতে সবার উপরে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। তাদের গড় দর্শক উপস্থিতি ৭৯,৪৯৬। এরপর আছে বায়ার্ন মিউনিখ ৭৫,০০০ এবং ম্যানইউ ৭৪,৯৭৬ জন।

হোম-অ্যাওয়ে মিলিয়ে দর্শক উপস্থিতিতে সবার উপরে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের মোট দর্শক উপস্থিতি ছিল ১.৪২ মিলিয়ন। ম্যানইউর পরে আছে বরুসিয়া ডর্টমুন্ড (১.৩৫ মিলিয়ন) এবং তিনে টটেনহ্যাম (১.২৯ মিলিয়ন)।

গড় দর্শক উপস্থিতি সবচেয়ে বেশি জার্মান বুন্দেসলিগায়। জার্মানদের উপস্থিতি ৪৪,৫১১ জন। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৮,৩১০ জন, স্প্যানিশ লা লিগায় ২৭,০৬৮ জন এবং ফরাসি লিগ ওয়ানে ২২,৫৪৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাবার্সেলোনাম্যানইউরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT