রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুইপক্ষের রাজত্বে কয়েক বছর ধরেই ভাগ বসাচ্ছে অ্যাটলেটিকাে মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে বার্সা আর সেমিতে বায়ার্ন মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে আগেই। চলতি মৌসুমের লা লিগায় শেষ দুই ম্যাচ পর্যন্ত বার্সার সাথে সমান পয়েন্টের পাল্লা দিয়ে রিয়ালের চেয়েও এগিয়ে ছিল।
রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বিদের উন্নতির প্রমাণ মিলছে ইউয়েফার করা লা লিগার
সেরা একাদশেও। সেরাদের মধ্যে পাঁচজনই অ্যাটলেটিকো মাদ্রিদের। এর বাইরে বার্সা থেকে তিন
ও রিয়াল থেকে জায়গা পেয়েছেন দুজন খেলোয়াড়।
অ্যাটলেটিকো থেকে ইউয়েফার সেরা একাদশে রয়েছেন, জ্যান ও’ব্লাক, হুয়ানফ্রার্ন, ডিয়োগে গোডিন, ফিলিপে লুইস ও অ্যান্থনিও গ্রিজম্যান।
বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুটসকেসট। আর রিয়ালের আছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মডরিচ। ১১তম খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ভিলারিয়ালের ডিফেন্ডার ভিক্টর রুইস।







