রিয়াল মাদ্রিদ আর স্পেনের রক্ষণ সামলানোর দায়িত্ব প্রায় সবসময়ই থাকে সার্জিও রামোসের ওপর। এই দায়িত্বের বাইরে বাড়তি সময়ে সুপার মার্কের সিকিউরিটির দায়িত্বও সামলাচ্ছেন স্প্যানিশ ডিফেন্ডার। টুইটারের এক ছবি তেমনই বলছে। তবে সুপার মার্কেটের সিকিউরিটি গার্ড হওয়ার কথা অস্বীকার করেছেন রামোস।
টুইটারের এক ছবিতে দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ডের পোশাকে হাসি মুখে একটি সুপারশপে দায়িত্ব পালন করছেন রামোস। পাশেই নারী ক্রেতাদের দেখা যাচ্ছে। এই ছবি সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যাপক সাড়া ফেলেছে।
তবে গার্ডের চাকরির কথা অস্বীকার করেছেন রামোস। তিনি বলেছেন, সুপার মার্কেটের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি। কিন্তু কী কারণে সিকিউরিটি গার্ডের পোশাকে ওই সুপারশপে দাঁড়িয়ে ছিলেন তার ব্যাখ্যা দেননি রিয়াল তারকা।







