স্পোর্টস

রিয়াল-কাকার পুনর্মিলনী হচ্ছে শিকাগোতে

রিয়াল-কাকার পুনর্মিলনী হচ্ছে শিকাগোতে

চার মৌসুম আগে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন। ২০১৩ সালের পর আবারও সেই রিয়াল মাদ্রিদের সঙ্গে দেখা হতে যাচ্ছে কাকার। তবে এবার লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ হয়ে খেলতে দেখা যাবে সাবেক বিশ্বসেরা এই ব্রাজিল তারকাকে।

মেজর লিগ সকার্স (এমএলএস) অলস্টার্সের জার্সি গায়ে সাবেক ক্লাব ও সতীর্থদের মুখোমুখি হবেন কাকা। ব্রাজিলিয়ান সাবেক মিডফিল্ডার সতীর্থ হিসেবে পাচ্ছেন ডেভিড ভিয়াকে। বার্সেলোনার জার্সি গায়ে একাধিকবার কাকার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে বিশ্বকাপ জয়ী স্প্যানিশ সাবেক স্ট্রাইকারের।

বর্তমানে কাকা খেলেন এমএলএস দল অরলান্ডো সিটির হয়ে। আর ভিয়া আছেন নিউইয়র্ক সিটি এফসিতে।

অলস্টার্সের জার্সি গায়ে আরও দেখা যাবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বাস্তিয়ান শোয়েনস্টাইগারকেও। ২ আগস্ট শিকাগোতে মাঠে গড়াবে রিয়াল মাদ্রিদ বনাম অলস্টার্স ম্যাচটি।

বিষয়:কাকা রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…