চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে ‘রেড অ্যালার্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গত মৌসুমের ভূত যেন তাড়াতেই পারছে না রিয়াল মাদ্রিদ। প্রাক-মৌসুমের ম্যাচে মঙ্গলবার আবার হেরেছে। লস-ব্লাঙ্কোসদের এবারের প্রতিপক্ষ ছিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম।

নতুন মৌসুম শুরুর আগে জিনেদিন জিদানের দল কোন পথে যাচ্ছে তা সমর্থকদের জন্য ভাবনার বিষয়। চার ম্যাচের তিনটিতে হার। আর্সেনালের বিপক্ষে জিতেছে তাও টাইব্রেকারে। এ চার ম্যাচে মোট ১৩ গোল হজম করেছে রিয়াল। এর মধ্যে শেষ দুই ম্যাচেই হজম করে ৮ গোল। ফলে গত ১২ মাসের দুঃসময় কাটছেই না তাদের।

তবে এই অবস্থাতেও পজিটিভ থাকার চেষ্টা করছেন জিদান। টটেনহ্যাম ম্যাচের পর বলেছেন, ‘এটা গ্রেট একটা দল’।

জিদান বলছেন, প্রতিদিনের অনুশীলনে তিনি তার খেলোয়াড়দের বেশ আত্মবিশ্বাসীই দেখছেন। কিন্তু দ্বিতীয় দফায় তার দায়িত্ব নেয়ার সাত মাসেও তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি জিরোনার বিপক্ষে জেতার পর থেকে জয় শব্দটা যেন ক্রমশ অচেনা হচ্ছে রিয়ালের কাছে। এই সময়ে তারা ২১ ম্যাচে জিতেছে মাত্র সাতটিতে। ১১টিতে হার, ড্র তিনটিতে।

এই ২১ ম্যাচে আবার রিয়াল গোল করেছেন ৩০টি। কিন্তু খেয়েছে ৩৯টি। এই চিত্র দুটি বিষয় স্পষ্ট করেছে, এক. তাদের আক্রমণের দুর্বলতা, দুই. আক্রমণ আটকানোর দুর্বলতা।

জিদানের আগে সান্টিয়াগো সোলারি ছিলেন দায়িত্বে। আর্জেন্টাইন কোচের সময়টা বাদ দিয়ে ১১ মার্চ থেকে জিদানের সময় থেকে ধরলেও রিয়ালের অবস্থা বেশ করুণ। এই সময়ে ১৫ ম্যাচে জিদান জিতেছেন পাঁচ ম্যাচ। সাতটিতে হার, ড্র তিনটিতে। অর্থাৎ তার জয়ে হার শতকরা ৩৩।

অথচ নিজের প্রথম দফায় জিদানের জয়ের হার ছিল ৭০%। তখন ১৪৯ ম্যাচের মধ্যে ১০৫টিতে জিতেছিল তার দল। তখন ড্র ছিল ২৮টি, আর হার ১৬টিতে।

প্রাক-মৌসুমের ম্যাচগুলোতে আরও একটি বিষয় রিয়ালের জন্য ‘রেড অ্যালার্ট’ হিসেবে দেখা হচ্ছে। এই চার ম্যাচে এক মিনিটও প্রতিপক্ষে চেয়ে এগিয়ে থাকতে পারেনি লস ব্লাঙ্কোসরা।

ট্যাগ: রিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিঙ্কর আহসানের গল্পে শর্টফিল্ম ‘কাদের আইসক্রিম’

পরবর্তী

শেষ ম্যাচেও ব্যর্থ তামিম

পরবর্তী

শেষ ম্যাচেও ব্যর্থ তামিম

‘৪ কোটি মানুষের কর দেয়ার সামর্থ্য রয়েছে’

সর্বশেষ

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT