স্পোর্টস

রিয়ালে বিধ্বস্ত আলমেরিয়া

রিয়ালে বিধ্বস্ত আলমেরিয়া

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আলমেরিয়াকে। শিরোপা জয়ের পথে রিয়ালে সাথে বার্সেলোনার ব্যবধান এখন মাত্র ২ পয়েন্টে।

বার্নাব্যুতে খেলার শুরুতে দুই দলই গোলের জন্য লড়াই চালিয়ে গেলেও প্রথমার্ধ শেষ হবার মাত্র এক মিনিট আগে চমৎকার ভলিতে গোল করেন রিয়ালের কলম্বিয়ান স্ট্রাইকার জেমস রড্রিগেজ। মৌসুমে এটা ছিল রিয়ালের ১০০তম গোল।

৪৯ মিনিটে আলমেরিয়ার মৌরো দোস সান্তোজ টনি ক্রুসের ক্রসকে ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত বল নিজেদের জালে জড়ালে ব্যবধান বাড়ে রিয়ালের।  

দ্বিতীয়ার্ধ শেষ হবার ৫ মিনিট আগে হার্নান্দেজ এর বাড়িয়ে দেয়া নিচু বলে পা বাড়িয়ে বল জালে জড়ান আরবিলোয়া। জয় নিশ্চিত হয় রিয়ালের।

বিষয়:রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…