ফুটবল

রিয়ালে খেলার স্বপ্ন পিএসজির পারেদেসের

নেইমার পিএসজির জার্সিতে ফুটবল খেলছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার পিএসজির জার্সিতে ফুটবল খেলছেন, প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

দলের সেরা তারকা এমবাপেকে দলে রাখতে বেশ ঘাম ঝরাচ্ছে পিএসজি কর্তৃপক্ষ। এরই মধ্যে নতুন বোমা ফাটালেন দলটির রক্ষণভাগের সৈনিক লিওনার্দো পারাদেস। রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেন আর্জেন্টাইন এ ফুটবলার। শনিবার এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

‘সব খেলোয়াড়েরই স্বপ্ন থাকে রিয়ালের সাদা শার্ট গায়ে জড়ানোর। রিয়াল খুবই মর্যাদাপূর্ণ একটি ক্লাব। তবে বর্তমান ক্লাব পিএসজির প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি এখানে থেকে খুশি।’

২০১৯ সালে ২৫ মিলিয়ন ইউরোতে জেনিত ছেড়ে পিএসজিতে যোগ দেন পারেদেস। প্যারিসের ক্লাবটির সাথে তার চুক্তি শেষ হবে ২০২৩ সালের জুনে। ইনজুরির কারণে বেশ কয়েকদিন ধরে দলের বাইরে আছেন আর্জেন্টাইন এ ডিফেন্ডার।

বিষয়:পিএসজি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…