চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে কত পাবেন জিদান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নয় মাসের ব্যবধানে রিয়াল মাদ্রিদে ফিরে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও ভক্তদের মনে শান্তি এনেছেন জিনেদিন জিদান। সঙ্গে ভরছেন পকেটও! স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর, দ্বিতীয় মেয়াদে বেশ ভালো বেতনই পেতে চলেছেন রিয়ালকে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ!

স্পেনের পত্রিকা এল কনফিডেন্সিয়াল জানাচ্ছে, জিদানকে খুশি করতে সবরকম ব্যবস্থাই করছেন ফ্লোরেন্তিনো পেরেজ। মনমতো খেলোয়াড় কেনা তো আছেই, পকেট নিয়ে যেন অসন্তুষ্ট থাকতে না হয় সেজন্য ভালো রকমের বেতনের বন্দোবস্ত করেছেন রিয়াল সভাপতি।

তিন বছরের চুক্তিতে বাৎসরিক ১২ মিলিয়ন ইউরো বেতন পাবেন জিদান, এমনটাই জানাচ্ছে সংবাদ মাধ্যমটি। সঙ্গে লোভনীয় সব বোনাস তো থাকছেই। শিরোপা জেতাতে পারলে থাকছে আলাদা বোনাসও!

এত বেতন পেলেও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের ধারে কাছেও অবশ্য নেই জিদান। রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের হাতে বছরে ২৪ মিলিয়ন ইউরোর প্যাকেট ধরিয়ে দেয় ক্লাবটি। বরখাস্ত হওয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ট্যাক্স কেটে রাখার পরও ২০ মিলিয়ন ইউরো বেতন পেতেন হোসে মরিনহো!

তবে অনেক নামীদামি কোচ আছেন যারা জিদানের থেকেও কম বেতন পান। টটেনহ্যাম হটস্পার কোচ মউরিসিও পচেত্তনির বেতন বছরে ১০ মিলিয়ন ইউরো। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের বেতন ৮.৫ মিলিয়ন ও জুভেন্টাস কোচ অ্যালেগ্রি পান ৮ মিলিয়ন ইউরো।

আগের তিন মৌসুম তুলনা করলে ৪৬ বছর বয়সী জিদানের বেতন কিন্তু নেহাত কম নয়। রিয়ালের যুব দল কাস্তিয়ার কোচ থাকার সময় তার বেতন ছিল ২.৫ মিলিয়ন ইউরো। মূল দলের দায়িত্ব পাওয়ার পর সেটা বেড়ে দাঁড়ায় ৫.৫ মিলিয়নে। ২০১৮ সালে প্রথম দফায় দায়িত্ব ছাড়ার আগে ৭.৫ মিলিয়ন পর্যন্ত বেড়েছিল জিদানের বেতন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনেদিন জিদানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষণা হবে হাসানুল হক ইনুর রায়

জুন ৩০, ২০২৬

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুন ৩০, ২০২৬

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT