চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের সঙ্গে হ্যাজার্ডের চুক্তি হয়ে গেছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ফরাসি পত্রিকা লে’কিপের প্রতিবেদন সত্যি হলে খুশিতে বুক বাঁধতে পারেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা। পত্রিকাটি লিখেছে, সামনের মৌসুমে তাদের সেরা টার্গেট খেলোয়াড়কে দলে টানার সব বন্দোবস্ত সেরে ফেলেছে লস ব্লাঙ্কোসরা। ইংলিশ ক্লাব চেলসির বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের সঙ্গে চুক্তি সারা হয়ে গেছে রিয়ালের!

লে’কিপের প্রতিবেদন অনুযায়ী, হ্যাজার্ডকে কিনতে চেলসির সঙ্গে ১০০ মিলিয়ন ইউরোর দলবদল চুক্তি করেছে রিয়াল। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনই দিতে চায় না লস ব্লাঙ্কোসরা। ২৯মে ইউরোপা লিগের ফাইনালের পরই নিজে দল ছাড়ার ঘোষণা দেবেন হ্যাজার্ড।

এরআগে গত রোববার বেলজিয়ান তারকা নিজেই জানিয়েছেন আপাতত ইউরোপা লিগের ফাইনাল নিয়ে যত ভাবনা তার। এরপরই চেলসিতে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানাবেন।

‘আমি নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তবে এটা শুধু আমার ব্যাপার নয়। আমাদের ইউরোপা লিগ ফাইনাল রয়েছে এবং তারপর এই বিষয়টা নিয়ে ভাবব। আমি চেয়েছিলাম যথাসম্ভব একটা সমাধানে আসতে। কিন্তু তা হয়নি। কবে হবে সেই আশায় রয়েছি।’

ইউরোপা লিগের ফাইনালের পর কিছুদিন বিশ্রাম নিয়ে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলতে যাবে চেলসি। কিন্তু সেদলে থাকবেন না হ্যাজার্ড। চেলসিকে বিদায় জানিয়ে যোগ দেবেন জাতীয় দলে। বেলজিয়ামের হয়ে খেলবেন কাজাখস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ।

হ্যাজার্ডের রিয়ালপ্রীতি ইউরোপজুড়ে ওপেন সিক্রেট। হ্যাজার্ড নিজেই বলেছেন রিয়ালে খেলতে আগ্রহী তিনি। তাই প্রয়োজনে ভাঙতে রাজী ২০১২ সাল থেকে চেলসিতে জড়ানো সম্পর্কও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াললিড স্পোর্টসহ্যাজার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT