চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের মাঠে খেলতে চায় না রিভারপ্লেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সাউথ আমেরিকান ফুটবল’স গভর্নিং বডি বা কনমেবলের নেয়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সের বিপক্ষে কোপা লিবার্তোদোরেস ফাইনালের ফিরতি লেগ বাতিল হওয়ার পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি আয়োজনের কথা জানিয়েছিল কনমেবল।

গত ১১ নভেম্বর বোকার মাঠ বোমবনেরায় প্রচণ্ড বৃষ্টির মাঝেও প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল রিভাররা। ২৪ নভেম্বর ফিরতি লেগে মাঠে প্রবেশের আগে বোকার খেলোয়াড়দের বহনকারী বাসে হামলা চালায় রিভারপ্লেটের সমর্থকরা। আহত হন দলটির একাধিক ফুটবলার। সেদিন ম্যাচ স্থগিত করে কনমেবল।

পরে ৯ ডিসেম্বর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের তারিখ ধার্য করে কনমেবল। কিন্তু শনিবার বিবৃতি দিয়ে সেই ম্যাচের ভেন্যু প্রত্যাখ্যান করেছে রিভারপ্লেট। ‘প্রতিযোগিতার নিয়মকে বিকৃত করে’ ও ‘ভক্তদের জন্য ক্ষতিকর’ উল্লেখ করে নিজেদের অনিচ্ছার কথা জানিয়েছে ক্লাবটি।

‘এটা কল্পনার বাইরে যে আর্জেন্টাইন ফুটবল ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ম্যাচটি কোনো কারণ ছাড়াই অনুষ্ঠিত হবে দেশের বাইরে। একদল উচ্ছৃঙ্খল সমর্থকদের কারণে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন কোনভাবেই সুপারক্লাসিকোর নিয়মের ব্যত্যয় ঘটতে দেবে না।’

কনমেবল অবশ্য সঙ্গে সঙ্গেই রিভারপ্লেটের চাওয়াকে প্রত্যাখ্যান করেছে। আর্জেন্টিনার বাইরে ম্যাচ অনুষ্ঠিত হলে সমর্থকদের জন্য তা বোঝা হয়ে দাঁড়াবে এমনটি মনে করে না সংস্থাটি। দুই দলের ৫ হাজার করে মোট ১০হাজার সমর্থকদের বিনামূল্যে টিকিট দেয়ার ঘোষণা দিয়েছে কনমেবল। বার্নাব্যু স্টেডিয়ামের দুই পাশে ২৫ হাজার করে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে। এই ২৫ হাজারের মধ্যে ২০হাজার টিকিট পাবেন আর্জেন্টিনার বাইরে থাকা সমর্থকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা লিবার্তোদোরেস ফাইনালবোকা জুনিয়র্সরিভারপ্লেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT